পুজোর আগেই বাড়তে চলেছে মদের দাম। রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে অক্টোবর মাসেই বিদেশি, দেশি মদ ও বিয়ার, এই তিন ধরনের মদের ক্ষেত্রেই নতুন মূল্য কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনও জানানো হয়নি মূল্যবৃদ্ধির হার। তবে সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, ১ অক্টোবর থেকে মদের নতুন মূল্য কার্যকর করা হবে। কোনও পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও পণ্যগুলি নথিভুক্ত করতেই হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, দুর্গাপুজোর অষ্টমীর দিন রাজ্যের সব মদের দোকান বন্ধ থাকবে। এমনকী বারেও মদ পাওয়া যাবে না। এই আবহে রাজ্যজুড়ে মদের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিল আবগারি দপ্তর। মূলত রাজস্ব বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
সংস্থাগুলিকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আবগারি আইন মেনে পণ্যের দাম ঘোষণা করতে হবে। পণ্যের দাম সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এছাড়াও পণ্য মজুত ও পরিচালনার খরচও নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে সংস্থাগুলিকে।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তরে গত ৩ সেপ্টেম্বর একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে দেশি-বিদেশি মদ, বিয়ার সরবরাহের জন্য প্রকাশিত এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) নিয়ে বিভিন্ন সংস্থা ও প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব মদের দাম অপরিবর্তিত থাকলেও সব পণ্যগুলিকেই নথিভুক্ত করতে হবে।
সংস্থাগুলিকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আবগারি আইন মেনে পণ্যের দাম ঘোষণা করতে হবে। পণ্যের দাম সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এছাড়াও পণ্য মজুত ও পরিচালনার খরচও নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে সংস্থাগুলিকে। কোন মদের কী দাম হতে পারে সেই মূল্য কাঠামো বিজ্ঞপ্তিতে হয়নি। তবে অক্টোবর মাসেই কার্যকর হতে চলেছে নতুন মূল্য। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দোকানে মজুত থাকা পুরনো দামের মদ আপাতত বিক্রি করা যাবে। প্রস্তুতকারকদের বলা হয়েছে, উৎসবের মরশুমে মদের সরবরাহ যাতে বিঘ্নিত না হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। পণ্যের নথিভুক্তি ও মূল্য কাঠামো নির্ধারণের জন্য সংস্থাগুলিকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সেলফির আবদার, আলিয়ার কাছে আসতেই ভক্তকে ধাক্কা দেহরক্ষীর! নেটভুবনে নিন্দার ঝড়
-
‘সবসে জবরদস্ত…’, ব্রিকসে রুশ প্রেস সচিবের মুখে অনর্গল হিন্দি! ভাইরাল ভিডিও
-
নির্যাতিত-অপমানিত, যোগ্য হয়েও এশিয়াড থেকে বাদ! আত্মহত্যার হুমকি ক্রীড়াবিদের
-
মুখ পুড়ল পাকিস্তানের! ব্রিকস মঞ্চে পহেলগাঁও হামলার নিন্দা রাশিয়া-চিন-ইরানের
-
নন্দীগ্রামের লড়াইয়ে অখিলেই ‘ভরসা’ মমতার? ফোন করে ডাকলেন কালীঘাটের বাড়িতে