আলিয়া ভাটের (Alia Bhatt) অভিনয় কেরিয়ার যে ‘আলফা’ গতিতে ছুটছে তা বললে অত্যুক্তি হবে না। অভিনয়ের পাশাপাশি চলছে প্রযোজনাও। কাপুর পুত্রবধূ প্রযোজিত আগামী ছবি ‘ডোন্ট বি সাই’। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া। অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় ছেঁকে ধরেন অনুরাগীরা। আলিয়াও শান্তভাবে হাসিমুখে ভক্তদের সেলফি আবদার মেটান। সেই সময় এক অনুরাগী প্রিয় তারকার সঙ্গে সেলফি তুলতে এগিয়ে আসেন। আর আলিয়ার দেহরক্ষী তাঁকে কার্যত ধাক্কা মেরে সরিয়ে দেন।
এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। অনুরাগীদের সঙ্গে আলিয়া সাধারণত মিষ্টি আচরণই করেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তাঁর দিকে আগত অনুরাগীদের সঙ্গে হাসিমুখে সেলফি তোলেন। সম্ভবত সেই কারণেই ওই ঘটনা আলিয়ার চোখ এড়িয়ে গিয়েছে। তবে সমাজমাধ্যমে সমালোচনার ঝড়। সোশালপাড়ার এক সদস্যের মতে, ‘অনুরাগীরাই তারকাদের জনপ্রিয় হওয়ার চাবিকাঠি। ভক্তরা না থাকলে কিছুই সম্ভব হত না।’

অপর এক নেটিজেনের প্রশ্ন, ‘ছবি তুলতে গিয়ে অযথা অপমানিত হওয়ার কী প্রয়োজন?’ এক নেটাগরিক জানতে চেয়েছেন, ‘তারকাদের সঙ্গে ছবি তোলার এত হিড়িক কেন?’ ২০২৪ সালে আলিয়া ভাটকে ঘিরে একই ধরনের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে এক ভক্ত অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছেন। তখন তাঁর দেহরক্ষী ভক্তের জামা ধরে তাঁকে পিছনে টেনে সরিয়ে দেন।
View this post on Instagram
এই আচরণে অসন্তুষ্ট হয়ে অভিনেত্রী নিজে তাঁকে থামিয়ে বলেছিলেন, “কাউকে স্পর্শ করবেন না।” এরপর নিজেই ওই ভক্তকে কাছে ডেকে সেলফি তোলেন। আগামী ২৫ সেপ্টেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে আলিয়া প্রযোজিত এই নতুন ছবি। ‘ডোন্ট বি সাই’ ছবিতে অভিনয় করেছেন চার নবাগত অভিনেতা। ছবির নির্মাতাও নতুন। অনুষ্ঠানের শুরুতে আলিয়া বলেন, “১৪ বছর আগে আমি অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম। আজ ১৪ বছর পর আমি চারজন নতুন অভিনেতা এবং একজন নবাগত পরিচালককে নিয়ে কাজ করছি।”
View this post on Instagram
আলিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি এই ছবিতে অভিনেত্রী হিসেবে কাজ করতে চেয়েছিলেন? উত্তরে বলেন, “না, আমার সেটা কখনও মনে হয়নি। অভিনেত্রী হয়ে ক্যামেরার সামনে থাকতে ভালোবাসি। কিন্তু প্রযোজক হওয়া আমাকে একেবারে অন্যরকম তৃপ্তি দেয়। এই আনন্দরে কোনও সীমা পরিসীমা নেই।”
সর্বশেষ খবর
-
ডিমভাত নিয়ে ঝগড়াতেই বাবা-মা’কে ‘খুন’ ছেলের, ২৪ ঘণ্টার মধ্যে কিনারা পুলিশের
-
বাংলাদেশে ঘাঁটি গেড়ে চিনা সাইবার অপরাধীরা! টার্গেট ভারতীয়রা? কড়া নজর গোয়েন্দাদের
-
ধরনার আগে থানার সামনে ছড়ানো গোবর! একাই শক্তিপুর থানা চত্বরে বসে পড়লেন হুমায়ুন
-
ভূমিধসের আতঙ্ক পেরিয়ে খুলে গেল সিকিমের গুরুদংমার লেক, ঘুরে আসুন পুজোর ছুটিতে
-
টেলিভিশনকে ‘ডাস্টবিন মিডিয়াম’ কটাক্ষ রোহিতের, দেবলীনার খোঁচা, ‘রনিত রায়ের ভাই একমাত্র পরিচয়’