বিগ বাজেট, নামীদামি স্টারকাস্ট, প্রোমোশনাল স্ট্র্যাটেজি বা তারকাখচিত সিনেমা হলেই বক্স অফিসে লক্ষ্মীলাভ! এই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে বলিউডের বহুপ্রতিক্ষীত ছবি ‘মির্জাপুর: দ্য মুভি’, সইফ আলি খান ও অক্ষয় কুমার অভিনীত ‘হাইওয়ান’কে টেক্কা দিয়ে বক্স অফিসে বাজিমাত। একমাস পেরিয়ে প্রায় চল্লিশ দিনের কাছাকাছি পৌঁছেছে ‘হনুমান অংশ’। তবুও জনপ্রিয়তার এতটুকু ভাঁটা পড়েনি। বরং বলিউডের হাই ভোলটেজ ছবিগুলো ‘হনুমান অংশ’-এর দাপটে একেবারে কুপোকাত।
সদ্য মুক্তি পাওয়া সইফ আলি খান ও অক্ষয় কুমারের ‘হাইওয়ান’কে শুধু পিছনে ফেলে এগিয়ে যায়নি, দ্বিগুণেরও বেশি ব্যবসা করে নজির গড়েছে। কেউ ভাবতেই পারেননি বড় কোনও তারকা ছাড়া স্বল্প বাজেটের একটি ছবি বলিউডের হাইপ্রোফাইল ছবিকে টেক্কা দেবে। কিন্তু ২০২৬ সালে ‘হনুমান অংশ’ সেই অসম্ভবকেই সম্ভব করেছে তা বললে অত্যুক্তি হবে না। সিনেমাহলে দাপট কমার কোনও লক্ষণ নেই, তা দিনের আলোর মতোই স্পষ্ট।

স্যাকনিকের রিপোর্টচ মোতাবেক, ছবি মুক্তির ৩৬তম দিনে পাঁচ হাজার সাতশো তেতাল্লিশটি শো থেকে এই ছবির ঝুলিতে এসেছে ১০.৫০ কোটি টাকা। ফলে ভারতে ছবিটির মোট কালেকশন ২০৫.১৫ কোটি। মাত্র দু’কোটি বাজেটের ছবি দুশো কোটির দুশো কোটির ক্লাবে পৌঁছে ইতিহাস গড়ল, তা বলাই বাহুল্য। অবিশ্বাস্য বিষয়, ৭ আগস্ট মুক্তির প্রথম দিনে আয় ছিল মাত্র দশ লক্ষ। আর ছত্রিশতম দিনে সেই অঙ্ক ছুঁয়েছে ১০ কোটি।

ভারতে সইফ-অক্ষয় অভিনীত ‘হাইওয়ান’-আয় প্রথম দিনের আয় মাত্র তিন কোটি। সেই তুলনায় ‘হনুমান অংশ’ ১১০ শতাংশ বেশি ব্যবসা করেছে। একাধিক প্রতিবেদনের দাবি অনুযায়ী সম্ভবত সপ্তাহান্তে একাধিক প্রেক্ষাগৃহ থেকে ‘হাইওয়ান’কে সরিয়ে দেওয়া হবে। আক্কি-সইফের ছবির জায়গা দখল করবে ‘হনুমান অংশ’। এবার আসা যাক মির্জাপুরের কথায়।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ‘মির্জাপুর’-এর ঝুলিতে এসেছে একশো আটান্ন কোটি। জানা যাচ্ছে, আগামী ২ অক্টোবর পর্যন্ত প্রায় সকল প্রেক্ষাগৃহেই থাকবে এই ছবি। এদিকে আবার অক্টোবরের প্রথম সপ্তাহেই মুক্তির অপেক্ষায় ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। সেসময় ‘হনুমান অংশ’-এর জনপ্রিয়তা কোন দিকে মোড় নেয় সেটা তো সময়ের অপেক্ষা।
সর্বশেষ খবর
-
অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত! তল্লাশির নামে হাওড়ায় শিক্ষিকাদের ‘হেনস্তা’
-
তারাতলাকাণ্ডে ধৃত কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ
-
‘জোড়াফুলেই লড়ব’, প্রতীক-যুদ্ধে ঋতব্রতর ‘বাপের সম্পত্তি’র পালটা মমতাপন্থী সাংসদ কল্যাণের
-
ন্যাশনাল ক্রাশ! কেন ইচ্ছা থাকলেও বিয়ে করতে পারেননি প্রেসিডেন্ট মুর্মুর প্রাক্তন এডিসি ঋষভ?
-
তৃণমূলের প্রতীক কার, কালীঘাট ও ঋত শিবিরের বক্তব্য শুনে কোন সিদ্ধান্তের পথে কমিশন?