সাল ২০১৫, সেই বছর মুক্তি পেয়েছিল সলমন খান অভিনীত ‘হিরো’। এগারো বছর পূর্তিতে সলমন খানের প্রযোজনা সংস্থার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি বিশেষ পোস্ট শেয়ার করা হয়েছে। সেই পোস্টের মন্তব্য বাক্সেই ক্ষোভ উগরে দিয়েছেন সুরকার অমল মল্লিক। কড়া ভাষায় ভাইজানের টিমের প্রতি আক্রমণ শানিয়েছেন। পোস্টটিকে ঔদ্ধত্য বলেও কটাক্ষ করেছেন অমল।
এই সিনেমার অত্যন্ত জনপ্রিয় গান ‘ম্যায় হুঁ হিরো তেরা’। গানটির সুরকার ছিলেন অমল মালিক। সলমন নিজেও একটি সংস্করণ রেকর্ড করেছিলেন। টিমের তরফে সেই ক্লিপিং শেয়ার করা হয়েছে অথচ গীতিকার, সুরকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেননি। এই ঘটনায় বেজায় চটেছেন অমল মালিক।
অভিযোগ, সিনেমা এবং গানের সাফল্যের নেপথ্যের সৃষ্টিকর্তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি। লমনের অফিসিয়াল পেজটি যে টিম হ্যান্ডল করে তাঁদের উদ্দেশে আমাল লিখছেন, ‘এই পেজ বা সোশাল মিডিয়া যাঁরা পরিচালনা করছেন এই ঔদ্ধত্য সত্যিই অসাধারণ। গানটির সুরকার ও গীতিকারকে বাদ দিয়েই পোস্ট করেছেন! একজন সংগীত সুরকার ও গীতিকার, একটা গানটি তৈরি করতে নিজেদের কষ্ট, রক্ত, ঘাম ও পরিশ্রম উজার করে দেন। সেই গানকে উদযাপন করা হচ্ছে অথচ তার সৃষ্টিকর্তাদের সম্মান বা অন্তত নামের উল্লেখটুকুও করা হচ্ছে না। বিষয়টি একেবারেই ভালো দেখায় না।’
সুর চড়িয়ে আরও কড়া ভাষায় আমাল ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘বেসিক বিষয়গুলো শিখুন না হলে এই পেজটাই ডিলিট করে দিন। আমার কমেন্ট ডিলিট করবেন না। সলমন স্যারকেও এটা দেখতে দিন যাতে উনি জানতে পারেন যে আপনারা কত বড় ভুল করেছেন।’ উল্লেখ্য, এই ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন সূরজ পাঞ্চোলি ও আথিয়া শেট্টি। যদিও আজ তাঁরা দুজনেই লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে দূরে।
View this post on Instagram
কয়েক দিন আগেই অমল মালিক অরিজিৎ সিংয়ের পথে হেঁটেই আগামী বছর পর্যন্ত সিনেমার গান থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেন। তবে নিশ্চিত করেছেন যখন ফিরবেন তখন আবার রোম্যান্টিক গানের ঝুলি নিয়ে ফিরবেন। একইসঙ্গে সকলের উদ্দেশে আরও একটি অনুরোধ, বিরতির সময় তাঁকে যেন কেউ বিরক্ত না করেন। চলতি বছরের শুরুতে তিনি অভিযোগ করেছিলেন, ইন্ডাস্ট্রির কিছু প্রভাবশালীদের জন্য কর্মজীবন প্রভাবিত হচ্ছে। তাঁর দাবি, বছরের পর বছর তাঁকে ৬০টিরও বেশি প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
-
রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘ লড়াই শেষ, স্ত্রী মিতাকে নিয়ে আত্মসমর্পণের পথে মাওবাদী নেতা শচীন
-
আঙুলের ইশারা, মুখের ভঙ্গিই ভরসা! মূক-বধিরদের ‘পাঠ’ খুদে ছাত্রী নাসিমার
-
বিনামূল্যে সোমনাথ দর্শন, ১০০০ ভক্তের থাকা-খাওয়া-যাতায়াতের খরচ দেবে রাজ্যই
-
‘রুল টেকার নয়, রুল শেপার’, গ্লোবাল সাউথের নেতৃত্বে ভারত! ব্রিকসে বিরাট ঘোষণা মোদির
-
‘মির্জাপুর’ সিনেমাকে টেক্কা, অক্ষয়-সইফের ‘হাইওয়ান’ সরিয়ে থাকবে ‘হনুমান অংশ’!