হেলেন কেলারের জীবনে অন্ধকার ও নীরবতার জগত ভেঙে আলো এনেছিলেন শিক্ষিকা অ্যান সুলিভান। স্পর্শ আর ইশারার ভাষায় তিনি ধীরে ধীরে হেলেনকে চিনিয়েছিলেন শব্দ ও পৃথিবীকে। কাটোয়ার লোহাপোতা গ্রামের এক খুদে পড়ুয়ার গল্পেও যেন সেই সম্পর্কেরই ছায়া। কোনও প্রশিক্ষণ ছাড়াই মূক-বধির সহপাঠীকে ইশারায় পড়া বোঝাচ্ছে চতুর্থ শ্রেণির নাসিমা খাতুন।
লোহাপোতা প্রাথমিক স্কুলে ১৬৯ জন পড়ুয়া। শিক্ষক রয়েছেন পাঁচ জন। স্কুলে মূক-বধির পড়ুয়াদের আলাদা ভাবে পড়ানোর জন্য কোনও প্রশিক্ষিত শিক্ষক নেই। এই পরিস্থিতিতেই শিক্ষকদের ‘সহকারী’ হয়ে উঠেছে নাসিমা। চতুর্থ শ্রেণির পড়ুয়া রাবিয়া খাতুন জন্ম থেকেই মূক ও বধির। নিয়মিত স্কুলে এলেও শিক্ষকের পড়ানো বা নির্দেশ সব সময় বুঝতে পারে না সে। কথা বলেও নিজের কথা জানাতে পারে না। কিন্তু নাসিমার কাছে যেন সেই প্রতিবন্ধকতার কোনও অস্তিত্ব নেই। হাতের আঙুলের ইশারা, মুখের ভঙ্গি এবং নানা সংকেতের মাধ্যমে শিক্ষকের পড়ানো বিষয় রাবিয়াকে বুঝিয়ে দেয় সে। এমনকি ক্লাসে শিক্ষক কী নির্দেশ দিলেন, সেটাও পৌঁছে যায় রাবিয়ার কাছে।
আরও পড়ুন:
শিক্ষকরা জানান, দ্বিতীয় শ্রেণি থেকেই রাবিয়ার পাশে রয়েছে নাসিমা। টানা তিন বছর ধরে বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ হতে হতে তার ইশারা ও অনুভূতির ভাষা রপ্ত করে ফেলেছে সে। কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই এমন দক্ষতা অর্জন বিস্মিত করেছে স্কুলের শিক্ষকদেরও। প্রধান শিক্ষক বলরাম চাল বলেন, “স্কুলে ছ’জন বিশেষভাবে সক্ষম পড়ুয়া রয়েছে। তাদের মধ্যে দু’জন মূক-বধির। নাসিমা আমাদের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে। ওর এই ক্ষমতা সত্যিই আশ্চর্যজনক।”
দুই ছাত্রীর পরিবারের আর্থিক অবস্থাও ভাল নয়। রাবিয়ার বাবা আজিজুল মল্লিক ফেরিওয়ালা। তবু মেয়ের পড়াশোনা বন্ধ করতে চান না। নাসিমার বাবা সাকু সেখ শ্রমিকের কাজ করতেন। এখন বাড়িতেই থাকেন। তার পরিবারও জানত না, মেয়ের মধ্যে এমন বিরল প্রতিভা লুকিয়ে রয়েছে। বন্ধুর পড়াশোনা যাতে থেমে না যায়, সেই দায়িত্বই যেন নিজের কাঁধে তুলে নিয়েছে নাসিমা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিপিএম বলত ‘ভণ্ড’, মার্ক্স-লেনিন নিয়ে শুভেন্দুর সমালোচনায় শতরূপের ‘ঢাল’ সেই বিবেকানন্দই!
-
পাঁচতারা হোটেলে থেকে উদ্ধার পাইলটের নিথর দেহ! দিল্লির বসন্ত কুঞ্জে ঘনাচ্ছে রহস্য
-
পদ্মায় আকাল! চাহিদা মেটাতে বাংলাদেশে যাচ্ছে মোদির রাজ্যের টন টন ইলিশ
-
দিনমজুরি করেই টেনেটুনে চলে সংসার, লটারি কেটেই কোটি টাকার মালিক প্রভাত!
-
জেলের খাবারে বিষক্রিয়া! বসিরহাটে অসুস্থ কমপক্ষে ১৭ বন্দি, চিকিৎসায় মেডিক্যাল টিম