কৌশিকী অমাবস্যায় তারাপীঠে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় প্রতি বছর। রেকর্ড হারে মদ বিক্রি হয় এইসময়। এবারও কৌশিকী অমাবস্যায় তারাপীঠে (Tarapith) বিপুল জনসমাগম হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার কোটি টাকার মদ কম বিক্রি হয়েছে বলে আবগারি দপ্তর সূত্রে খবর। অর্থাৎ, এবার গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ মদ বিক্রি কমেছে। মাথায় হাত স্থানীয় ব্যবসায়ীদের। কিন্তু কেন এবার এত কম মদ বিক্রি হল?
আবগারি দপ্তর সূত্রে খবর, ৮ থেকে ১০ সেপ্টেম্বর— কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে এই তিনদিনে তারাপীঠের প্রায় ২৪টি ছোট-বড় মদের দোকান থেকে মদ বিক্রি হয়েছে। প্রথম দিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর, বিক্রির পরিমাণ ছিল প্রায় ৫০ লক্ষ টাকা। এরপর অমাবস্যার মূল তিথিকে কেন্দ্র করে ৯ ও ১০ সেপ্টেম্বর তারাপীঠে বাড়ে ভিড়। তার সঙ্গে বাড়ে মদ বিক্রিও। দপ্তর সূত্রের দাবি, ওই দু’দিনে মিলিয়ে আড়াই কোটিরও বেশি টাকার মদ বিক্রি হয়েছে।
আরও পড়ুন:
সব মিলিয়ে তিনদিনে তারাপীঠে প্রায় সাড়ে তিন কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে প্রাথমিক হিসাব। পাশাপাশি রামপুরহাট এলাকাতেও ওই তিনদিনে প্রায় দেড় কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ তারাপীঠ ও রামপুরহাট তিনদিনে মদ বিক্রির অঙ্ক পাঁচ কোটির গণ্ডি ছাড়িয়েছে। তবে পরিসংখ্যানের আর একটি দিকও সামনে এসেছে। গত বছরের তুলনায় এবারে তারাপীঠে মদ বিক্রির পরিমাণ এক কোটি টাকা কমেছে বলে সূত্রের খবর। ২০২৫ সালের কৌশিকী অমাবস্যায় তিনদিনে তারাপীঠে প্রায় সাড়ে চার কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। ২০২৪ সালে মদ বিক্রি হয়েছিল প্রায় ৪ কোটি টাকা। এবার সেই অঙ্ক নেমে এসেছে প্রায় সাড়ে তিন কোটিতে। ফলে বিপুল বিক্রি হলেও গত বছরের তুলনায় প্রায় এক কোটি টাকার ঘাটতি কেন? প্রশ্ন উঠেছে ব্যবসায়ী মহলে।

এই বিক্রি কমার পিছনে উৎসবের আগে তৈরি হওয়া বিভ্রান্তিকেই অন্যতম কারণ হিসেবে দেখছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ। কৌশিকী অমাবস্যার প্রায় একমাস আগে শোনা গিয়েছিল, এবার তারাপীঠে মদ বিক্রি হবে না। রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা জানিয়েছিলেন, অমাবস্যার তিনদিন তারাপীঠে মদ বিক্রি বন্ধ রাখার কথা। পরে টিআরডিএ-র বৈঠকেও উৎসবের আগে মদের দোকান বন্ধ রাখার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। যদিও শেষপর্যন্ত আবগারি দপ্তরের তরফে কী চূড়ান্ত নির্দেশ ছিল তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল বলে দাবি।
ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, দোকান বন্ধ থাকার সম্ভাবনা থাকায় অনেকে আগেভাগে অতিরিক্ত মদ মজুত করেননি। আবার দোকান বন্ধ থাকতে পারে ধরে নিয়ে বহু পর্যটক ও পুণ্যার্থী তারাপীঠে আসার আগেই বাইরে থেকে মদ কিনে নিয়ে এসেছিলেন। এমনই অনুমান করা হচ্ছে। সেজন্যই এই টাকার কম মদ এবার বিক্রি। তবে উৎসবের তিনদিনে ঠিক কোন ধরনের মদ কত পরিমাণে বিক্রি হয়েছে? তার পূর্ণাঙ্গ সরকারি হিসাব এখনও সামনে আসেনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সামান্থা-বিজয়-লক্ষ্মণ-মিতালি-সহ বহু তারকাকে এসআইআর নোটিস, থাকছে বিশেষ ‘ছাড়’ও!
-
‘হিন্দু বলে আমার মাকেও পালিয়ে আসতে হয়েছিল’, চিন্ময় প্রভুর চোখের জল দেখে অতীত স্মরণ শুভেন্দুর
-
ইংরেজি অনুবাদে রবীন্দ্রনাথকে পৌঁছে দিয়েছিলেন বৃহত্তর পরিসরে, প্রয়াত কেতকী কুশারী ডাইসন
-
নিন্দুকদের মুখে ঝামা ঘষে রাজ-শুভশ্রীর জলকেলি, ছেলে যুবানের জন্মদিনে রোম্যান্টিক টুইস্ট!
-
‘বাঙালি নিরামিষ খেয়ে পুষ্পাঞ্জলি, মাছ দিয়ে প্রসাদ দিতে জানে’, বাগেশ্বর বিতর্কে সোজাসাপ্টা শুভেন্দু