দিন কয়েক ধরেই চর্চায় রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সমীকরণ। ‘দেশু ৭’ সিনেমার প্রচারের আবহে সিনেপাড়ার অন্দরমহলে ফিসফাস শোনা যায়, তারকাদম্পতির সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে! যে খবর চাউড় হতেই ‘রাজশ্রী’র অনুরাগীমহলে তোলপাড়। এহেন গুঞ্জনের মাঝে যদিও বিগত কয়েকদিন সেলেবপাড়ার একাধিক অনুষ্ঠানে রাজ-শুভশ্রীর উপস্থিতি লাইমলাইট কেড়ে নেয়, এবার ছেলে যুবানের জন্মদিনে মাখোমাখো ছবি পোস্ট করে নেটভুবনে উত্তেজনার পারদ চড়ালেন সেলেব দম্পতি। শুধু কি তাই! কেন রোজ শুভশ্রীর প্রেমে পড়েন? প্রেমমাখা বার্তা সেকথাও ভাগ করে নিলেন রাজ।
‘বিচ্ছেদ গুঞ্জনের মাঝে নিন্দুকদের জন্য এটাই মোক্ষম জবাব।’
আরও পড়ুন:
দেখতে দেখতে ছয় বছরে পড়ল খুদে যুবান। শনিবার ছেলের জন্মদিন উপলক্ষেই নেটভুবনে একাধিক ছবি ভাগ করে নিয়েছেন রাজ চক্রবর্তী। যেখানে সুইমিং পুলে বাবা-মায়ের মধ্যমণি হয়ে দেখা গেল রাজপুত্রকে। আরেক ফ্রেমে ছেলের গালে স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন শুভশ্রী। তবে উপলক্ষ্য যুবানের জন্মদিন হলেও অনুরাগীদের নজরে রাজ-শুভশ্রীর রসায়ন। স্ত্রীর উদ্দেশে পরিচালকের মন্তব্য, “শুভ জন্মদিন ইউভান। তবে একই সঙ্গে আমি তোমাকে— আমার ‘মাম্মা’কেও জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই! কারণ ইউভানের জন্মের সুবাদেই একজন মা হিসেবে তোমারও জন্ম হয়েছে। প্রতিদিন আমি সেই শক্তি ও ভালোবাসার প্রশংসা করি, যার মাধ্যমে তুমি শুধু আমাদের সন্তানদের বড়ই করছ না, বরং পুরো পরিবারকে একসুতোয় বেঁধেও রেখেছ। এসব কিছুই আমাকে প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়তে বাধ্য করে।” এহেন পোস্টে খুদেকে বিশেষ দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কমেন্টবক্সে তারকাদম্পতিকে নিয়েও মন্তব্যের ঝড়। একাংশের কথায়, ‘বিচ্ছেদ গুঞ্জনের মাঝে নিন্দুকদের জন্য এটাই মোক্ষম জবাব।’ কেউ বা দেবকে টেনে লিখেছেন, ‘অনেকদিন বাদে রাজ-শুভশ্রীকে একসঙ্গে সময় কাটাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম।’ এহেন নানা মন্তব্যে ছেয়ে গিয়েছে নেটভুবন।
‘তোমার প্রতি আমার ভালোবাসা নিঃশর্ত। তোমাকে নিখুঁত হতে হবে না, সবসময় জিততে হবে না, এমনকী নিজেকে বদলাতেও হবে না। তুমি যেমন, ঠিক তেমনই থেকো।…’
ক্যাপশনে রাজ লিখেছেন, ‘আমার সোনা, তোমার জন্য পৃথিবীর সবটুকু সুখ কামনা করছি। শুভ জন্মদিন, যুবান বাবা। তোমাকে অনেক ভালোবাসি।’ গত ছয় বছরে যুবানের বিভিন্ন অদেখা ছবি কোলাজ করে এক ভিডিও পোস্ট করেছেন মা শুভশ্রীও। পোস্টের ক্যাপশনে ভালোবাসা উজাড় আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী। যেখানে উল্লেখ, “আমার ছোট্ট সোনা, আজ তুমি ছয় বছরে পা দিলে। এত অল্প বয়সেই তুমি আমার হৃদয় এমন এক ভালোবাসায় ভরিয়ে দিয়েছ, যার অস্তিত্ব আগে কখনও জানতাম না। সবসময় একটা কথা মনে রেখো—তোমার প্রতি আমার ভালোবাসা নিঃশর্ত। তোমাকে নিখুঁত হতে হবে না, সবসময় জিততে হবে না, এমনকী নিজেকে বদলাতেও হবে না। তুমি যেমন, ঠিক তেমনই থেকো। তোমার ভালো সময়, কঠিন সময়, সবসময়েই আমি তোমাকে ভালোবাসব। তুমি যতই বড় হও, জীবন তোমাকে যেখানেই নিয়ে যাক না কেন, বাড়ি ফেরার জন্য সবসময় আমার দুটো হাত এবং আমার হৃদয় থাকবে তোমার পাশে। শুভ জন্মদিন আমার ছোট্ট সোনা। তুমি আমার জীবনের সবথেকে বড় ভালোবাসা ছিলে, আছো এবং চিরকাল থাকবে। ভালোবাসা নিও।”
View this post on Instagram
বছর তিনেক আগেই ‘দাদা’ হিসেবে তার প্রোমোশন হয়েছে যুবানের। খুদে ইয়ালিনীও দাদা অন্ত প্রাণ। কুড়ি সালে অতিমারীর আবহে ১২ সেপ্টেম্বর শুভশ্রীর কোল আলো করে জন্ম নেয় খুদে রাজপুত্র। বিগত কয়েক বছরে মা-বাবার মতো খুদেস্টারও লাইমলাইটে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বড় মেয়ে বাড়ি ছাড়তেই ‘টার্গেট’ ছোট মেয়ে, বারুইপুরে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন বাবার!
-
ব্রিকসে টানটান কূটনীতি! জিনপিংকে পাশে নিয়ে রাষ্ট্রসংঘে বদলের ডাক মোদির, বার্তা নেপাল নিয়েও
-
সামান্থা-বিজয়-লক্ষ্মণ-মিতালি-সহ বহু তারকাকে এসআইআর নোটিস, থাকছে বিশেষ ‘ছাড়’ও!
-
‘হিন্দু বলে আমার মাকেও পালিয়ে আসতে হয়েছিল’, চিন্ময় প্রভুর চোখের জল দেখে অতীত স্মরণ শুভেন্দুর
-
ইংরেজি অনুবাদে রবীন্দ্রনাথকে পৌঁছে দিয়েছিলেন বৃহত্তর পরিসরে, প্রয়াত কেতকী কুশারী ডাইসন