আমিশা প্যাটেলের মুম্বইয়ের বাড়িতে বড়সড় চুরি ঘটনা। সোনা-হিরে মিলিয়ে লক্ষ লক্ষ টাকার গয়না খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিনেত্রীর তরফে থানায় অভিযোগ দায়ের হয়েছে। যার ভিত্তিতে চুরি যাওয়া গয়না উদ্ধারের তদন্তে নেমেছে পুলিশ।
অভিযোগ, প্রায় পাঁচ-ছয় মাস ধরেই ওই পরিচারিকাকে চুরির কথা স্বীকার করে গয়না ফেরত দেওয়ার জন্যেও বলেছিলেন। কিন্তু শেষমেশ বহুমূল্য ওই গয়না ফেরত না পাওয়ায় মেরিন ড্রাইভ থানায় অভিযোগ দায়ের করেন আমিশার মা আশা প্যাটেল।
আরও পড়ুন:
ঠিক কী ঘটেছে? পুলিশি সূত্রে খবর, মুম্বইয়ে চার্চগেটের যে বাড়িতে আমিশা প্যাটেলের মা আশা প্যাটেল থাকেন, ওই বাড়ি থেকেই সোনা, হিরের দুর্মূল্য সব গয়না চুরি হয়েছে। জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি মাসে ওই বাড়ি থেকে একটি হিরের বালা খোয়া যায়। সেসময়েই গৃহপরিচারিকা সীমাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন নায়িকার মা। অভিযোগ, প্রায় পাঁচ-ছয় মাস ধরেই ওই পরিচারিকাকে চুরির কথা স্বীকার করে গয়না ফেরত দেওয়ার জন্যেও বলেছিলেন। কিন্তু শেষমেশ বহুমূল্য ওই গয়না ফেরত না পাওয়ায় মেরিন ড্রাইভ থানায় অভিযোগ দায়ের করেন আমিশার মা আশা প্যাটেল। যে বালাটি খোয়া গিয়েছে তার আনুমানিক বাজারদর বর্তমানে ৫ লক্ষ টাকা।

আশা প্যাটেলের অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করে মেরিন ড্রাইভ থানার পুলিশ। তদন্তে নেমে বীরার থেকে পরিচারিকা সীমাকে আটক করা হয়। প্রথমে অজ্ঞাতপরিচয় এক মহিলার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৬ ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ। এরপর ক্রাইম ডিটেকশন টিম তদন্তে নেমে অভিযুক্তকে চিহ্নিত করে। এবং এরপরই অভিযান চালিয়ে বীরার থেকে আমিশার বাড়ির পরিচারিকাকে গ্রেপ্তার করা হয়। সীমাকে আদালতে পেশ করা হলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে চুরি যাওয়া বহুমূল্য গয়না এখনও ফেরত পাওয়া যায়নি। জানা গিয়েছে,আমিশার চার্চগেটের বাড়িতে বিগত দেড় বছর ধরে কাজ করছিলেন সীমা। অতীতে তাঁর বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিস্ফোরণেও এক চুল নড়বে না গাড়ি, ‘লাল ব্যানারে’ সুরক্ষিত জিনপিং, নিরাপত্তায় ১৫ হাজার জওয়ান
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবার কমল কোটি টাকার মদ বিক্রি! মাথায় হাত ব্যবসায়ীদের
-
ব্রাজিল ম্যাচের পরের দিনই বিশেষ সভা, ঘোষণা হবে ফেডারেশনের নির্বাচনের দিন?
-
পুজোর আগেই বাড়ছে মদের দাম, কবে থেকে কার্যকর হবে নতুন মূল্য?
-
আপের সঙ্গে আঁতাঁত! এবার বিজেপির সুরে ককরোচ পার্টিকে বিঁধল কংগ্রেসও