Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Cockroach Janata Party

আপের সঙ্গে আঁতাঁত! এবার বিজেপির সুরে ককরোচ পার্টিকে বিঁধল কংগ্রেসও

এতদিন যে অভিযোগ বিজেপি করছিল, এবার সেই অভিযোগ শোনা গেল কংগ্রেস শীর্ষনেতা শচীন পাইলটের মুখেও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৩:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১৩:৩৮

options
link
আপের সঙ্গে আঁতাঁত! এবার বিজেপির সুরে ককরোচ পার্টিকে বিঁধল কংগ্রেসও zoom
ফাইল ছবি।
Advertisement

শুধু বিজেপি নয়। ককরোচ জনতা পার্টি যে কংগ্রেসেরও চক্ষুশূল হতে চলেছে, সেটা এবার প্রকাশ্যে চলে এল। এতদিন যে অভিযোগ বিজেপি করছিল, এবার সেই অভিযোগ শোনা গেল কংগ্রেস শীর্ষনেতা শচীন পাইলটের মুখেও। পাইলটের প্রশ্ন, “সিজেপি কি আপের প্রতি নরম? বন্ধুত্বপূর্ণ আচরণ করছে অরবিন্দ কেজরিওয়ালের দলের প্রতি?”

বিতর্কের শুরু আপের ‘স্কুল ঠিক করো’ অভিযান থেকে। রাজস্থানে ‘স্কুল ঠিক করো’ অভিযানে গিয়ে ককরোচ নেতারা একের পর এক স্কুলে অব্যবস্থা দেখেছেন। এমনকী আস্তাবলে স্কুল চলছে, এমন ছবিও চোখে পড়েছে। আবার পাঞ্জাবের স্কুলগুলিতে অডিট করার সময় সিজেপি নেতারা শুধুই ভালো ভালো দৃশ্য দেখেছেন। কোনও কোনও স্কুলে সুইমিং পুলের ব্যবস্থাও নাকি রয়েছ। এতদিন বিজেপি অভিযোগ করছিল, আপের প্রতি নরম মনোভাব দেখাচ্ছে সিজেপি। ককরোচরা স্কুল অডিটের সময় সেইসব ঠিকানায় যাচ্ছেন, যেখানে ভালো ব্যবস্থাপনা রয়েছে। এবার সেই সুর শোনা গেল কংগ্রেস নেতার কথাতেও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আসলে সদ্যই কংগ্রেস শচীন পাইলটকে পাঞ্জাবের পর্যবেক্ষক বানিয়েছে। পাইলট নিজে আবার রাজস্থানের নেতা। তাই রাজস্থান এবং পাঞ্জাবের এই তুলনায় তিনি খানিকটা অস্বস্তিতে। ঘুরিয়ে আপ-ককরোচ আঁতাঁতের অভিযোগ তুলে কংগ্রেসের সাধারণ সম্পাদক বলছেন, “যে কেউ পাঞ্জাব বা অন্য কোনও রাজ্যের স্কুলের অডিটকে আমরা স্বাগত জানাই। কিন্তু পাঞ্জাবের স্কুলের অডিটও যেন একই দৃষ্টিতে করা হয়, যেটা অন্য রাজ্যের স্কুলে করা হচ্ছে। পাঞ্জাবকে কোনও বিশেষ ছাড় যেন না দেওয়া হয়। আপকে কোনও বন্ধুত্বপূর্ণ ছাড় যেন না দেওয়া হয়।”

আপ এবং ককরোচ জনতা পার্টির মধ্য সখ্যের অভিযোগ নতুন নয়। অভিজিৎ দীপকে নিজে একসময় যুক্ত ছিলেন আপের সঙ্গে। আশুতোষ রাঙ্কাও। দিল্লিতে ককরোচদের বিক্ষোভ চলাকালীনও আপের তরফে সবরকমভাবে সাহায্য করা হয়েছে ককরোচদের। এতদিন এই সখ্য নিয়ে বিজেপি সন্দেহপ্রকাশ করত। এবার এক সারিতে কংগ্রেসও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.