ভারত মণ্ডপমেই হবে ব্রিকস সম্মেলন! ভেতর থেকে দেখতে কেমন, জেনে নিন ছবিতে ছবিতে
১১ দেশের রাষ্ট্রপ্রধানদের অতিথি আপ্যায়নের সবরকম প্রস্তুতি সারা। নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে দু’দিনের ব্রিকস সম্মেলন।
ভারত মণ্ডপমের কনভেনশন সেন্টারটি বড় ধরনের আন্তর্জাতিক অনুষ্ঠানের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। প্রায় ৭ হাজার মানুষের বসার ব্যবস্থা রয়েছে। ফলে এই কমপ্লেক্সটি বিশাল পরিসরের সম্মেলন আয়োজনের জন্য অত্যন্ত উপযুক্ত। শুধুমাত্র প্লেনারি হলটিতেই প্রায় ৩ হাজার মানুষের স্থান সংকুলান হয়। প্রশস্ত মঞ্চ, অত্যাধুনিক অডিও-ভিডিও ব্যবস্থা এবং সুবিন্যস্ত আসন বিন্যাসের মতো বৈশিষ্ট্যই একে আন্তর্জাতিক বৈঠকের জন্য আদর্শ করে তুলেছে।
আরও পড়ুন:
ভারত মণ্ডপমে এমন বেশ কিছু আলাদা কক্ষ রয়েছে যা রাষ্ট্রনেতা ও প্রতিনিধিদের মধ্যে ছোট পরিসরের বৈঠকের জন্য বিশেষভাবে তৈরি। এখানে ২৪টি সভাকক্ষ রয়েছে বিভিন্ন আকারের বৈঠকের কাজে ব্যবহারের জন্য। এর মধ্যে কোনও কোনও কক্ষের ধারণক্ষমতা ৫০ থেকে ২০০ জনের মতো। এর অর্থ হল, বিশাল পরিসরের সম্মেলনের পাশাপাশি একই কমপ্লেক্সের ভেতরে ছোট আকারের ও রুদ্ধদ্বার আনুষ্ঠানিক বৈঠকও অনায়াসেই আয়োজন করা সম্ভব।
বিরাট কনফারেন্স ছাড়া ভারত মণ্ডপমে এখানে ৬০০ ও ৯০০ জনের ধারণক্ষমতা সম্পন্ন অডিটোরিয়ামও রয়েছে। এগুলি বিভিন্ন অনুষ্ঠান, উপস্থাপনা এবং সভার কাজে ব্যবহার করা যেতে পারে। ফলে, একই সময়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা সম্ভব। এমনকী কোনও বড় সম্মেলনের সময়ও আলাদা আলাদা অংশে ছোট আকারের অধিবেশন পরিচালনা করা যায়। এই ব্যবস্থার কারণেই ভারত মণ্ডপম একটি বহুমুখী অনুষ্ঠানস্থল হিসেবে গড়ে উঠেছে।
আরও পড়ুন:
ভারত মণ্ডপমের পুরো কমপ্লেক্সটি আধুনিক যোগাযোগ ও উপস্থাপনা প্রযুক্তিতে সুসজ্জিত। সরকারি তথ্য অনুযায়ী, এখানে ৫জি-সুবিধাযুক্ত ওয়াই-ফাই সংযোগ, ১০জি ইন্টারনেট এবং অত্যাধুনিক অডিও-ভিডিও ব্যবস্থার মতো সুযোগ-সুবিধা রয়েছে। বিশাল ভিডিও ওয়াল এবং ডিজিটাল ব্যবস্থা বিভিন্ন অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করে। আন্তর্জাতিক বৈঠকের সময় দ্রুত যোগাযোগ এবং সরাসরি উপস্থাপনার ক্ষেত্রে এ ধরনের প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভাষা-সংক্রান্ত বাধার বিষয়টি ব্রিকসের মতো আন্তর্জাতিক সম্মেলনগুলির ক্ষেত্রে নিঃসন্দেহে এখটা বডৃ় চ্যালেঞ্জ। এই বিষয়টি বিবেচনায় রেখে ভারত মণ্ডপমকে অত্যাধুনিক দোভাষী বা ইন্টারপ্রিটেশন সুবিধায় সজ্জিত করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এই ভেন্যুতে এমন সব দোভাষী কক্ষ রয়েছে যা ১৬টি ভিন্ন ভাষায় সেবা প্রদানে সক্ষম। এর ফলে, বিভিন্ন ভাষায় কথা বলা প্রতিনিধিদের কাছে বক্তৃতা ও আলোচনার বিষয়বস্তু দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হয়।
ভারত মণ্ডপম কেবল একটি সম্মেলন কেন্দ্রই নয়, এর চত্বরে বেশ কয়েকটি বড় প্রদর্শনী হলও রয়েছে। নতুন প্রদর্শনী হলগুলোর মধ্যে রয়েছে হল ১ (৬,৯৫০ বর্গমিটার), হল ৫ (১০,৭১০ বর্গমিটার) এবং হল ৬ (৯,৪৮০ বর্গমিটার)। এই হলগুলোতে বড় আকারের বাণিজ্য মেলা, প্রদর্শনী এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থাৎ, একই চত্বরে সম্মেলন ও প্রদর্শনী—উভয় ধরনের বড় আকারের অনুষ্ঠানই আয়োজন করা সম্ভব।