Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Rwitobroto Mukherjee

‘জানি না, আর কতটা লড়াই বাকি?’ চোখে জোড়া অস্ত্রোপচার ঋতব্রতর, কী জানালেন শয্যাশায়ী অভিনেতা?

কেমন আছেন অভিনেতা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১২:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১২:১২

options
link
‘জানি না, আর কতটা লড়াই বাকি?’ চোখে জোড়া অস্ত্রোপচার ঋতব্রতর, কী জানালেন শয্যাশায়ী অভিনেতা? zoom
ঋতব্রত মুখোপাধ্যায়ের চোখে জোড়া অস্ত্রোপচার
Advertisement

চোখের সমস্যায় জেরবার ঋতব্রত মুখোপাধ্যায়। সম্প্রতি জোড়া অস্ত্রোপচার হয়েছে অভিনেতার। আপাতত সেকারণেই বিশ্রামে রয়েছেন ঋতব্রত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এইমুহূর্তে কাউকে যোগাযোগ না করার পরামর্শ দিয়েছেন অভিনেতা।

‘গত ১০টা দিন, আমার পরিবারের একটা অত্যন্ত কঠিন সময় কেটেছে। আমরা এখনও জানি না, লড়াইয়ের আর কতটা পথ বাকি।…’

শুক্রবার রাতে এক সোশাল মিডিয়া পোস্টে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান ঋতব্রত। তিনি জানিয়েছেন, বিগত দশ দিন ধরে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। ঋতব্রতর পোস্টে উল্লেখ, ‘আমি ঋতব্রত মুখোপাধ্যায়, সম্প্রতি চোখে ২টি বড় অস্ত্রোপচার করিয়েছি এবং বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সম্পূর্ণ বিশ্রামে রয়েছি। গত ১০টা দিন, আমার পরিবারের একটা অত্যন্ত কঠিন সময় কেটেছে। আমরা এখনও জানি না, লড়াইয়ের আর কতটা পথ বাকি। তবে আশা করব, আমাদের এই পরিস্থিতি আপনারা বুঝবেন এবং দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন না।’ ঋতব্রত জানান, যখন সম্ভব হবে, তিনি নিজেই শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে দেবেন সকলকে। আপাতত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। যদিও চোখে ঠিক কোন সমস্যার জন্য অস্ত্রোপচার করাতে হয়েছে, তা স্পষ্ট করেননি ঋতব্রত। তবে জোড়া অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ অনুরাগীমহলে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বড়পর্দা থেকে ওয়েব প্ল্যাটফর্মে বরাবরই পরিচিত মুখ ঋতব্রত মুখোপাধ্যায়। শান্তিলাল মুখোপাধ্যায়ের ছেলে বলে নয়, ঋতব্রত নিজের অভিনয় দক্ষতার জোরেই নিজের জায়গা তৈরি করে নিয়েছেন টলিউডে। শুধু তাই নয়, পর্দার পাশাপাশি একাধিক অডিও ড্রামার মুখ্যচরিত্রেও ঋতব্রতর কন্ঠ বেশ জনপ্রিয়। তাঁর সাম্প্রতিক কাজের মধ্যে মুক্তি পেয়েছে ‘ব্রহ্মচারী বয়েজ’, ‘ভার্জিনপুর’। তবে আপাতত শারীরিক কারণেই বেশ কিছুদিন কাজ করতে পারবেন না তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rwitobroto Mukherjee (@_rwitobroto_)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.