‘বিগ বস বাংলা’য় এবার নতুন চমক! দ্বিতীয় ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ হিসেবে দূর্গে জীতু কমল। গোড়া থেকেই অভিনেতার যোগ দেওয়ার কথা শোনা গিয়েছিল। তবে এবার শোয়ের নতুন প্রোমোতেই সব জল্পনার অবসান। জীতুর এন্ট্রিতে রাজবীর দে কি এবার চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন? কৌতূহল অমূলক নয়।
টানটান উত্তেজনার মাঝে বাংলার ‘বিগ বস’ দূর্গে প্রবেশ করতে চলেছেন জীতু কমল। অনুমান, এই সপ্তাহে ঘরের সদস্যদের সমীকরণ উলটপুরাণ হতে পারে।
আরও পড়ুন:

শোয়ে সবে কলির সন্ধে। আর এই ক’দিনেই যেভাবে ‘বিগ বস বাংলা’র অন্দরের সমীকরণ বদলাচ্ছে, তা দেখে নাকি গিরগিটিদেরও লজ্জা পাওয়ার জোগাড়! অন্তত এমনটাই মত শোয়ের একনিষ্ঠ দর্শকমহলের। এবার ‘বিগ বস’-এ নতুন টুইস্ট! একদিকে ভরত কলকে সরিয়ে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সোহিনী পাল। আর তাতেই কুরুক্ষেত্র হয়ে উঠেছে ঘর। আপত্তি তুলেছেন রাজবীর দে, নন্দিনী দত্তরা। অন্যদিকে নতুন ক্যাপ্টেনের কথা শুনতে নারাজ ভরত কল, লাফটারসেন নিরঞ্জন মণ্ডলরা। বলাই বাহুল্য, খোদ ক্যাপ্টেনই কোণঠাসা ‘বিগ বস’-এর ঘরে! এমন টানটান উত্তেজনার মাঝে বাংলার ‘বিগ বস’ দূর্গে প্রবেশ করতে চলেছেন জীতু কমল। অনুমান, এই সপ্তাহে ঘরের সদস্যদের সমীকরণ উলটপুরাণ হতে পারে। কারণ জীতু যোগ দেওয়ায় খানিক কোণঠাসা হতে পারেন রাজবীর দে।
একদিকে সৃজলা গুহ, নন্দিনীদের সঙ্গে খুল্লমখুল্লা ফ্লার্ট, অন্যদিকে জয়িতাকে বাঁচাতে মনামী ঘোষের খাট দখল থেকে হেঁশেলে তনুশ্রীর সঙ্গে ডিম নিয়ে বিবাদে জড়ানো- এহেন নানা কাণ্ডকারখানা ঘটিয়ে রাজবীর বর্তমানে ‘বিগ বস বাংলা’র সবথেকে কড়া প্রতিদ্বন্দ্বী। এর মাঝে জীতু কমলের এন্ট্রিতে শোয়ের গতিপথ কোনদিকে গড়াবে?

প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েই শিলিগুড়ির ছেলে রাজবীর বুঝিয়ে দিয়েছেন যে, তিনি লম্বা রেসের ঘোড়া। সহজে দমে যাওয়ার পাত্র নন। তাই দেরিতে ঢুকেও কীভাবে জনপ্রিয় তারকাদের থেকে লাইমলাইট ছিনিয়ে নিতে হয়, সেসব স্ট্র্যাটেজি তাঁর ভালোই জানা। বিভিন্ন কৌশলে তিনি যে প্রতিযোগীদের একতা ভেঙে দেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন, তা বলাই বাহুল্য। একদিকে সৃজলা গুহ, নন্দিনীদের সঙ্গে খুল্লমখুল্লা ফ্লার্ট, অন্যদিকে জয়িতাকে বাঁচাতে মনামী ঘোষের খাট দখল থেকে হেঁশেলে তনুশ্রীর সঙ্গে ডিম নিয়ে বিবাদে জড়ানো- এহেন নানা কাণ্ডকারখানা ঘটিয়ে রাজবীর বর্তমানে ‘বিগ বস বাংলা’র সবথেকে কড়া প্রতিদ্বন্দ্বী। এর মাঝে জীতু কমলের এন্ট্রিতে শোয়ের গতিপথ কোনদিকে গড়াবে? নজর থাকবে সেদিকে।
সাম্প্রতিক এক পোস্টে জীতু নিজেই ‘বিগ বস’-এ যোগ দেওয়ার জল্পনা উসকেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, “কথা দিলাম… আমি যে নন ফিকশন শোয়ে যাচ্ছি, সেখানে যদি জয়ী হয়ে ফিরতে পারি, আমার প্রাপ্ত অর্থের ৭৫ শতাংশ বরাদ্দ থাকবে গৃহহীন মানুষ, অনাথ শিশু এবং বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। এই অর্থ ওদের জন্যই ব্যবহার করা হবে। ২৫ শতাংশ আমার। ৭৫ শতাংশ এদের সবার। জীবন শুধু নিজের জন্য বাঁচার নয়।” গুঞ্জনের মাঝে জীতু কমলের এহেন পোস্টেই দর্শক-অনুরাগীরা সিলমোহরের অপেক্ষায় ছিলেন। এবার চ্যানেলের তরফে ভাগ করে নেওয়া শোয়ের নতুন প্রোমোয় অভিনেতাকে দেখে উত্তেজনার পারদ তুঙ্গে। জীতু সম্প্রতি সিনেমার কাজ শেষ করেছেন। আপাতত তাঁর হাতে সিরিয়ালও নেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যজুড়ে ছড়িয়ে ৫০০ ভুয়ো ডাক্তার! ১০ লক্ষের বিনিময়ে মিলেছে রেজিস্ট্রেশন নম্বর
-
চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি হারাল যুবক, অভিযুক্তকে ‘ব্ল্যাকমেল’ খোদ সংস্থার
-
উত্তরাখণ্ডে ভোটের মুখে বিরাট ধাক্কা কংগ্রেসের, দলের সব পদ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
বঙ্গ তারকার চোটে দলে জায়গা, দলীপ ফাইনালে সেঞ্চুরির পর জাতীয় দলে খেলার স্বপ্ন তরুণ তুর্কির
-
কৃষ্ণনগর রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ! সাতসকালে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা