Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Delhi

পাঁচতারা হোটেলে থেকে উদ্ধার পাইলটের নিথর দেহ! দিল্লির বসন্ত কুঞ্জে ঘনাচ্ছে রহস্য

কীভাবে ওই পাইলটের মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, মৃত ওই পাইলটের নাম সানি আসালদেকার। পাইলটের মৃত্যু কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ২০:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ২০:৫১

options
link
পাঁচতারা হোটেলে থেকে উদ্ধার পাইলটের নিথর দেহ! দিল্লির বসন্ত কুঞ্জে ঘনাচ্ছে রহস্য zoom
দিল্লির অভিজাত গ্র্যান্ড হোটেল। এখান থেকেই উদ্ধার হয় পাইলটের দেহ।
Advertisement

দিল্লির অভিজাত বসন্ত কুঞ্জ এলাকার একটি পাঁচতারা হোটেলের মধ্য থেকে উদ্ধার হল এক পাইলটের মৃতদেহ। শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে। কীভাবে ওই পাইলটের মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, মৃত ওই পাইলটের নাম সানি আসালদেকার। পাইলটের মৃত্যু কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ সেপ্টেম্বর বসন্ত কুঞ্জে দ্য গ্র্যান্ড হোটেলে উঠেছিলেন সানি। এরপর থেকে তাঁকে ঘর থেকে বেরতে দেখেননি কেউই। পরদিন পাইলটের ভাই হোটেল ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন। জানান, বারবার সানিকে ফোন করা হলেও তিনি ফোন তুলছেন না। এই অবস্থায় হোটেল কর্তৃপক্ষের তরফেও হোটেল রুমে ফোন করা হয়। কোনও সাড়া না মেলায় ম্যানেজার নিজে হোটেল রুমে গিয়ে দেখেন ভেতর থেকে সেটি তালা বন্ধ। ঘরের চাবি খুলে দেখা যায়। অচেতন অবস্থায় পড়ে রয়েছেন সানি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ১০ সেপ্টেম্বর বসন্ত কুঞ্জে দ্য গ্র্যান্ড হোটেলে উঠেছিলেন সানি। এরপর থেকে তাঁকে ঘর থেকে বেরতে দেখেননি কেউই।

হোটেল কর্তৃপক্ষের তরফে তড়িঘড়ি ওই যুবককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় স্থানীয় থানাকে খবর দেওয়া হলে পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য দিল্লির সফদরজং হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত হোটেল কর্তৃপক্ষ ও পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ওই পাইলট সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। তবে দিল্লির অভিজাত এলাকায় হোটেলের মধ্যে পাইলটের মৃতদেহ উদ্ধারের ঘটনা শোরগোল ফেলে দিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.