দিনমজুরি করেই কোনওরকমে সংসার চলে। যদি একদিন কাজে না যাওয়া হয়, তাহলে টাকা আসবে না। রোদ-ঝড়জলেও কাজে বেরতে হয় প্রভাত পালকে। দিন কি ফিরবে কোনওদিন? সেই আশায় মাঝেমধ্যে লটারির টিকিটও কাটেন তিনি। এবার লেগে গেল ‘জ্যাকপট’। লটারিতে এক কোটি টাকা পেলেন প্রৌঢ় প্রভাত। প্রথমে সেই ঘটনা নিজেই বিশ্বাস করতে পারেননি। এখন ভাবনা, টাকা হাতে পেলে কী কী করবেন।
উত্তর ২৪ পরগনার বাগদা থানার বৈকোলা খড়দ কুলবেড়িয়ার বাসিন্দা প্রভাত পাল। জীবন নিয়ে অনেক প্রত্যাশা ছিল। আর সেই দিন বদলের প্রত্যাশা নিয়েই রোজ সকালে কাজে বেরন তিনি। রাতে বাড়ি ফেরেন। মাঝেমধ্যে ভাগ্য বদলের জন্য লটারির টিকিট কাটেন তিনি। কিন্তু কোনওবার সামান্য পুরস্কারও জোটেনি তাঁর কপালে। তাও গতকাল, শুক্রবার লটারির টিকিট কেটেছিলেন তিনি। শেষপর্যন্ত শিকে ছিঁড়ল তাঁর। প্রথম পুরস্কার হিসেবে লটারিতে কোটি টাকা জিতলেন তিনি।

১৮৫ টাকা দিয়ে কেনা লটারিতে ভাগ্য বদলে গেল তাঁর। হেলেঞ্চা থেকে তিনি টিকিট কেটেছিলেন।সন্ধ্যা ছয়টা নাগাদ লটারির ফলপ্রকাশের পর টিকিট মিলিয়ে দেখে তাঁর চক্ষুচড়কগাছ। তাঁর টিকিটের নম্বরেই রয়েছে প্রথম পুরস্কার। প্রভাতের কথায়, “প্রথমে আনন্দ হয়েছিল। পরে ভয়ও লেগেছিল। হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছিলাম লটারির টিকিটটা।” এবার কী করবেন এই মোটা অঙ্কের টাকা পেলে? লটারিতে কোটি টাকা জিতে এখন প্রভাতের চোখে বহুদিনের স্বপ্ন আরও জ্বলজ্বল করছে। কোনও একটি জায়গা কিনে ছোট্ট বাড়ি করবেন তিনি। সেখানেই সপরিবারে কাটাবেন সকলে। প্রায় গোটা জীবন দিনমজুরের কাজ করেছেন। পরিবারও অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে। এবার পরিবারকেও ভালো রাখতে চান তিনি।
সর্বশেষ খবর
-
বাংলাদেশ আছে বাংলাদেশেই! দীপু দাসের পর ময়মনসিংহে মাদক বিরোধী কর্মীকে পুড়িয়ে ‘হত্যা’
-
শিলিগুড়ির পর বসিরহাট, মোবাইলের টাওয়ারে উঠে পড়লেন ‘মদ্যপ’ যুবক, তারপর…
-
কেন্দ্রীয় চুক্তিতে থাকতে গেলে এবার মানতে হবে এই শর্ত, কেন বিরাট বদলের পথে বিসিসিআই?
-
বুক চিড়ে শেহনাজের মুখের ট্যাটু, ভক্তের কীর্তিতে হতবাক অভিনেত্রী, ভাইরাল ভিডিও
-
টার্গেট নন্দীগ্রামে তৃণমূলের সংখ্যালঘু ভোট! প্রথম প্রার্থী ঘোষণা করে প্রচারে কংগ্রেস