Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Katrina Kaif

‘তোমার দ্বারা হবে না, নাচ ছেড়ে দাও,’ খোঁটা শুনতে হয় ‘চিকনি চামেলি’ ক্যাটরিনাকেও

ক্যাটরিনা নাকি নাচতেই পারেন না। একাধিক কোরিওগ্রাফারের অপমান সহ্য করেছিলেন। তারপর...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৯:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৯:৪০

options
link
‘তোমার দ্বারা হবে না, নাচ ছেড়ে দাও,’ খোঁটা শুনতে হয় ‘চিকনি চামেলি’ ক্যাটরিনাকেও zoom
আইটেম নাচে ক্যাটরিনা। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে নিঃসন্দেহে যার নাম উঠে আসে তিনি ক্যাটরিনা কাইফ। অভিনয় দক্ষতায় দর্শকের মনে নিজের স্থায়ী জায়গা করে নিয়েছেন ক্যাট সুন্দরী। অন্তঃসত্ত্বা হওয়ার পর লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে নিজেকে দূরে রেখেছেন। বড় পর্দায় ক্যাটরিনার প্রত্যাবর্তনের অপেক্ষায় অধীর আগ্রহে দিন গুনছেন অগণিত অনুরাগী। ইন্ডাস্ট্রিতে অভিষেকের পর অল্প সময়েই লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু, জানেন কেরিয়ারের প্রায় গোড়ার দিকে যখন ক্যাটরিনা উঠতি অভিনেত্রী তখন চূড়ান্ত অপমান সহ্য করেছিলেন।

বহু কোরিওগ্রাফার মুখ বেঁকিয়ে বলেছিলেন, ক্যাটরিনা (Katrina Kaif) নাচের যোগ্য নয়। অথচ আজ সেই ক্যাটরিনার সৌষ্ঠব কোমরের ঝলকানি আর শরীরী হিল্লোল দর্শকের রাতের ঘুম কেড়ে নেয়। ‘শিলা কি জওয়ানি’, ‘কালা চশমা’, ‘কমলি’র মতো আইটেম গানে বারবার নৃত্যশৈলীর নজির গড়েছেন ক্যাটরিনা। সম্প্রতি কোরিওগ্রাফার বসকো তাঁর পডকাস্টে  ক্যাটরিনার কেরিয়ারের ‘গেম চেঞ্জার’ মুহূর্ত নিয়ে আলোচনা করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Katrina Kaif was once told to quit dancing
ক্যাটরিনা কাইফ

‘তিস মার খান’ ছবিতে ‘শিলা কি জওয়ানি’ গান রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। আর সেটাই ছিল ক্যাটরিনার কেরিয়ারের মোড় ঘোরানো পর্ব। সংশ্লিষ্ট পডকাস্টের অতিথি ছিলেন ফারহা খান। বসকোর মতকে সমর্থন জানিয়ে ফারহা বলেন, “হ্যাঁ, সেটা ঠিক। কিন্তু তখন আমরা জানতামই না ক্যাটরিনা এত ভালো নাচতে পারে। ও যখন ‘টাচ মি টাচ মি’ গানে নেচেছিল তখনও নৃত্যশিল্পী হিসেবে কদর করা হয়নি। আমি প্রথম যে গানটি ওঁর জন্য কোরিওগ্রাফ করেছিলাম, সেটি ছিল ‘জাস্ট চিল’।”

Bollywood actress Katrina Kaif was once told to quit dancing
ক্যাটরিনা কাইফ

বসকো আরও বলেন, ক্যাটরিনার এমন অনেক গল্প রয়েছে যেখানে তিনি প্রচণ্ড পরিশ্রম করেছিলেন। কিন্তু এক কোরিওগ্রাফার নাকি তাঁকে বলেছিলেন, “নাচের জন্য আপনি মোটেই উপযুক্ত নন। তাই আপনার নাচ ছেড়ে দেওয়া উচিত।” বসকোর মতে, এই অপমানই হয়ত জেদে পরিণত হয়েছিল। ফারাহ তখন মজা করে বলেন, “আহা, বেচারি! ও তো জিরো ছিল না। হয়তো চার বা পাঁচ ছিল। কিন্তু ‘শিলা কি জওয়ানি’র পর সেটা নয়-দশ ছুঁয়েছিল। এরপর এল চিকনি চামেলি, কালা চশমা।” ফারাহ বলেন, “‘শিলা কি জওয়ানি’ আমার করা সবচেয়ে সোজা কোরিওগ্রাফার। কারণ গানের শুটিং হয়েছিল ক্যাটরিনা কাইফ এবং দশজন ব্যাকগ্রাউন্ড ড্যান্সারকে নিয়ে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.