নেটফ্লিক্সের আসন্ন ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে আত্মপ্রকাশ করতে চলেছেন পরিণীতি চোপড়া। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে চমকপ্রদ তথ্য শেয়ার করেছেন। সিরিজের শুটিং শুরু হওয়ার পরই জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। দেখতে দেখতে রাঘব-পরিণীতির ছেলের বয় দশ মাস। এক বছর পেরনোর আগেই অভিনয়ে হাতেখড়ি একরত্তি নীরের!
পেশাদার অভিনেত্রী হিসেবে প্রজেক্টের কাজ চলাকালীন গর্ভাবস্থার কথা প্রকাশ্যে আনেননি। কারণ তিনি চাননি, ব্যক্তিগতজীবন কর্মজীবনকে প্রভাবিত করুক। দুর্গম পাহাড়ি রাস্তায় শুটিংয়ের সময় নির্মাতাদের প্রেগন্যান্সির কথা জানিয়েছিলেন পরিণতি। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ছেলের সম্পর্কে নিজেই এই গোপন তথ্য শেয়ার করেছেন সেলেব মম পরিণীতি। আসলে গর্ভাবস্থাতেই শুটিং চলেছে। সেই অর্থে নীরকে সঙ্গে নিয়েই কাজ করেছেন। একসঙ্গে ওটিটির দুনিয়ায় মা-ছেলের অভিষেক।
আরও পড়ুন:

আবেগমিশ্রিত কণ্ঠে পরিণীতি বলেন, “শক: ট্রাস্ট নো ওয়ান শুধু আমার নয়, ছেলে নীরেরও একপ্রকার অভিনয়ে হাতেখড়ি। তাই এই সিরিজটি আমার কাছে সবসময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হিসেবে আমার মনে চিরদিন রয়ে যাবে।” অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিংয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন পরিণীতি। নির্মাতার তাঁর স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে শুটিংয়ের ক্ষেত্রে বেশ কিছু রদবদল করেন।
এমন কিছু বাংলো ও দূরবর্তী লোকেশনে শুটিং করছিলেন যেখানে প্রতিদিন যাতায়াত করা বেশ কঠিন ছিল। তাই নির্মাতারা তাঁর থাকার ব্যবস্থা শুটিং সেটের কাছেই করে দেন। ফলে তাঁকে প্রতিদিন প্রায় এক ঘণ্টা করে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা অতিক্রম করে লোকেশনে পৌঁছাতে হত না। সেটে এসে শুটিং করে পর্যাপ্ত বিশ্রাম নিতেন। আরও জানান, গল্পের সৃজনশীল দিকটি বজায় রেখে অ্যাকশন দৃশ্যগুলিতেও প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছিল।

পরিণীতির কথায়, পুরো টিম পরম যত্নে তাঁকে আগলে রেখেছিলেন। প্রেগন্যান্সির খবর পেয়ে শুটিং লোকেশনে ছুটে এসেছিলেন রাঘব। এছাড়াও মা, শাশুড়ি, ভাই সবাই এই আনন্দের খবর পেয়ে পরিণীতির থেকে দূরে থাকতে পারেননি। মজা করে পরিণীতি বলেন, “সবাই হয়তো ভাবছিলেন, পরিণীতির পুরো পরিবার শুটিংয়ে চলে আসে?”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বারবার চোটের কবলে ক্রিকেটাররা, দায় একজনেরই! আফগান সিরিজের আগে কড়া সিদ্ধান্তের পথে বোর্ড
-
‘মির্জাপুর’ ছবিতে মহারানা প্রতাপের অবমাননা! সেন্সরকে গান ছাঁটার আর্জি বিজেপি নেতার
-
মোদি-পুতিন-জিনপিংদের সঙ্গে নৈশভোজে শুভেন্দু! ব্রিকস সম্মেলনে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
-
ডোভাল চালেই কাটল জট, ৭ বছর পর দিল্লিতে জিনপিং, আম-ছালা দুই হারালেন তারেক!
-
খালি করতেই হবে ক্যামাক স্ট্রিটের অফিস! দমকলের নোটিসে কোনও হস্তক্ষেপই করল না হাই কোর্ট