Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Vastu Tips for Griha Pravesh

পুজোর মুখে নতুন বাড়ি? জেনে নিন বাস্তুমতে গৃহপ্রবেশের সঠিক সময় ও নিয়ম

গৃহপ্রবেশের জন্য কোন দিন শুভ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৭:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৭:৪৬

options
link
পুজোর মুখে নতুন বাড়ি? জেনে নিন বাস্তুমতে গৃহপ্রবেশের সঠিক সময় ও নিয়ম zoom
পুজোর আগে গৃহপ্রবেশের জন্য কোন দিন শুভ?
Advertisement

উৎসবের আবহ তৈরি হতেই বাঙালি মেতে উঠেছে দেবী আবাহনে। কেউ জামাকাপড় কিনতে ব্যস্ত। কেউ বা ঘরের সাজ পালটাতে তৎপর। তবে সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়, যখন বছরের এই বিশেষ সময়ে মানুষ নিজের নতুন আস্তানা গড়ে তুলতে সক্ষম হোন। পুজো আসার ঠিক আগেই স্বপ্নের নতুন ঠিকানায় পা রাখা নিঃসন্দেহে জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত। বাস্তু বিশেষজ্ঞদের মতে, একটি বাড়ি কেবল ইট-পাথরের খাঁচা নয়। তা হল পারিবারিক শক্তি ও আবেগের কেন্দ্রবিন্দু। তাই নতুন প্রদীপের আলোয় গৃহকোণ ভরিয়ে তোলার আগে বাস্তুশাস্ত্রের দিক নির্দেশ খেয়াল রাখা অত্যন্ত জরুরি। সঠিক ক্ষণ ও দিন নির্বাচন না করলে অহেতুক বিপত্তি ঘনিয়ে আসতে পারে।

Vastu Tips for Griha Pravesh
ছবি: সংগৃহীত

গৃহপ্রবেশের জন্য কোন দিন শুভ?
নতুন ঘরে প্রবেশ করার সময় সবচেয়ে বড় ভূমিকা নেয় দিন-ক্ষণ। শাস্ত্র মতে, নতুন বাস্তুতে প্রবেশের ক্ষেত্রে সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সবচেয়ে কল্যাণকর। এই দিনগুলিতে গৃহপ্রবেশের বিশেষ আচার সম্পন্ন করলে গৃহস্থের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটে। ইতিবাচক শক্তির প্রভাবে দূর হয় মনের মলিনতা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, মঙ্গলবার, শনিবার এবং রবিবার গৃহপ্রবেশের মতো শুভ কাজের পক্ষে অনুকূল নয়। কাজের সুবিধার জন্য অনেকেই রাতের অন্ধকার বেছে নেন জিনিসপত্র সরানোর জন্য। কিন্তু বাস্তুশাস্ত্র জানাচ্ছে, রাতের বেলা আবাসন বদল করা একেবারেই অনুচিত। ভোরের পবিত্র বাতাস ও ভোরের প্রথম আলো হল পরম ইতিবাচক শক্তির প্রতীক। তাই সূর্যলোকের উপস্থিতিতে, সকালের স্নিগ্ধ আলোয় প্রদীপ জ্বেলে গৃহপ্রবেশ করাই শ্রেয়।

এড়িয়ে চলুন ‘রাহুকাল’
কেবল শুভ দিন বেছে নিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। নজর রাখতে হয় দিনের নির্দিষ্ট সময়ের উপর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে কোনও শুভ কাজের প্রধান অন্তরায় হল ‘রাহুকাল’। গৃহপ্রবেশের মতো গুরুত্বপূর্ণ কাজ শুরুর আগে রাহুকাল এড়িয়ে চলা আবশ্যিক। শুভ মুহূর্ত ও নির্ঘণ্ট মেনে সঠিক সময়ে চৌকাঠে পা না রাখলে পারিবারিক জীবনে অহেতুক বাধার সৃষ্টি হতে পারে।

Discover the best days, timings and Vastu tips for a peaceful Griha Pravesh
ছবি: সংগৃহীত

বাস্তুতে ঋতুচক্রের প্রভাব
বছরের সব মাস গৃহপ্রবেশের জন্য সমান ভালো নয়। বাস্তু নির্দেশ অনুযায়ী, বৈশাখ, জ্যৈষ্ঠ, শ্রাবণ, অগ্রহায়ণ, মাঘ এবং ফাল্গুন— এই ছয়টি মাস নতুন বাস্তু পূজনের জন্য আদর্শ।

বিপরীত দিকে, পিতৃপক্ষ বা খরমাস ছাড়াও চৈত্র, আষাঢ়, ভাদ্র, আশ্বিন এবং পৌষ মাসে নতুন বাড়িতে ওঠা স্থগিত রাখা উচিত। পুজো শুরুর ঠিক আগের সময়টা ভাদ্র ও আশ্বিন মাসের সীমানায় পড়ে। তাই শাস্ত্রীয় নিয়ম মেনে শুভ সময় দেখেই নেওয়া উচিত চূড়ান্ত সিদ্ধান্ত। বাস্তুর নির্দেশ মেনে চললে নতুন ঠিকানায় প্রতিটি দিন কাটবে আনন্দ ও মানসিক শান্তিতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.