ভারতের জনপ্রিয়তম মিষ্টিগুলির মধ্যে অন্যতম বরফি। ছোটরা তো বটেই, বড়রাও আনন্দ করে খায় এই অতিসাধারণ সন্দেশ। উৎসব ছাড়াই বাঙালি বাড়িতে প্রায়শই এই মিষ্টির আনাগোনা। বানানোও একেবারেই সহজ। পুজোর ছুটিতে বাড়িতে অতিথি এলে, এই মিষ্টি দিয়ে আপ্যায়ন করতে পারেন তাকে। এর জন্য পুজো শুরুর দু-একদিন আগেই বানিয়ে ফেলুন (Homemade Barfi Recipe)।

আরও পড়ুন:
সুস্বাদু এই মিষ্টি বানাতে প্রয়োজন—
• ২ কাপ মিল্ক পাউডার
• ১ কাপ ফুল-ক্রিম দুধ
• আধ কাপ ঘি
• ১ কাপ চিনি
• আধ চা-চামচ এলাচ গুঁড়ো
• ৮–১০টি জাফরান
• ২ টেবিলচামচ কুচোনো পেস্তা ও কাজু
• সাজানোর জন্য রুপোর তবক (ইচ্ছা হলে)
কীভাবে বানাবেন?
ধাপ ১: একটি সমতল থালা বা ট্রেতে সামান্য ঘি মাখিয়ে নিন। চাইলে তার উপর পার্চমেন্ট পেপার বিছিয়ে দিতে পারেন। এতে বরফি কাটা ও তোলা সহজ হবে।
ধাপ ২: একটি ভারী প্যানে কম আঁচে ঘি গরম করুন। পাত্রে দুধ ঢেলে, চিনি দিয়ে নাড়তে থাকুন। চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। জাফরান ব্যবহার করলে, আগে থেকেই এক টেবিলচামচ গরম দুধে কয়েকটি জাফরান ভিজিয়ে রেখে দেবেন। এই সময়ে দুধ-সমেত জাফরান এই মূল দুধে মিশিয়ে দিন।
ধাপ ৩: ধীরে ধীরে মিল্ক পাউডার দিন, দ্রুত নাড়তে থাকুন। ভালো করে নাড়লে মিশ্রণে দলা তৈরি হবে না। ঘন হতে শুরু করলে এলাচ গুঁড়ো দিয়ে দিন। মিশ্রণটি যখন পাত্রের গা ছেড়ে আসবে এবং নরম মণ্ডের মতো হয়ে যাবে, তখন বুঝবেন বরফি প্রায় তৈরি। সাধারণত ১০–১২ মিনিট সময় লাগে এই কাজে। এই সময়ে আঁচ বাড়াবেন না।

ধাপ ৪: মিশ্রণটি দ্রুত ঘি মাখানো ট্রেতে ঢেলে স্প্যাচুলা দিয়ে সমান করে ছড়িয়ে দিন। উপর থেকে কুচোনো পেস্তা ও বাদাম ছড়িয়ে হালকা হাতে চেপে দিন, যাতে বাদামগুলো বরফির সঙ্গে লেগে থাকে। চাইলে রুপোর তবক দিয়েও সাজাতে পারেন।
ধাপ ৫: রুম টেম্পারেচারে প্রায় ৩০–৪০ মিনিট রেখে দিন। সেট হয়ে গেলে চৌকো বা হীরের আকারে কেটে পরিবেশন করুন।
নানা কিছু দিয়েই বানানো যায় বরফি। কখনও নারকেল, কখনও কাজু, কখনও আবার চকোলেট মেশানো যায় এর মিশ্রণে। প্রতিবারই একই রকম স্বাদু হয় এই মিষ্টি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘প্রতারণার পর প্লে বয়দের অনুশোচনা হয়?’ বিগ বসের ঘরে র্যাপার বাদশাকে খোঁচা প্রাক্তন স্ত্রীর!
-
আষাঢ় থেকে কার্তিক দেবতাদের নিদ্রাকাল, তবু শরতেই কেন উৎসবের ছড়াছড়ি?
-
বর্জ্য থেকেই জ্বালানি! প্লাস্টিক দিয়ে এবার গ্যাস তৈরির পরিকল্পনা বিশ্বভারতীর
-
ইরান সমর্থিত হাউথির হাতে মারণাস্ত্র ‘এআই ক্লাউড’! প্রযুক্তির অপব্যহার নিয়ে মধ্যপ্রাচ্যে উদ্বেগ
-
আইএসএল জয়ের ম্যাচে রেফারি ‘কেনা’ ছিল! ইস্টবেঙ্গলের ‘মাস্টার’কে নিয়ে বিস্ফোরক পোস্ট অস্কারের