Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Claude AI

ইরান সমর্থিত হাউথির হাতে মারণাস্ত্র ‘এআই ক্লাউড’! প্রযুক্তির অপব্যহার নিয়ে মধ্যপ্রাচ্যে উদ্বেগ

অ্যানথ্রোপিক জানিয়েছে, হাউথিরা ২,০০০ কিলোমিটারেরও বেশি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক গ্লাইড ভেহিকেলযুক্ত ক্ষেপণাস্ত্রের একটি সংস্করণও তৈরি করছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৫:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৫:৫২

options
link
ইরান সমর্থিত হাউথির হাতে মারণাস্ত্র ‘এআই ক্লাউড’! প্রযুক্তির অপব্যহার নিয়ে মধ্যপ্রাচ্যে উদ্বেগ zoom
এআই ছবি।
Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতিয়ার করে মারণাস্ত্রে সেজে উঠছে মধ্যপ্রাচ্যের সশস্ত্র সংগঠনগুলি! সম্প্রতি এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল মার্কিন এআই সংস্থা অ্যানথ্রোপিক। সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে, ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি সংগঠন সম্ভবত গাইডেড মিসাইলের সফটওয়্যার তৈরির জন্য অ্যানথ্রোপিকের এআই চ্যাটবট ক্লাউড ব্যবহার করছে। রিপোর্ট সত্য হলে, এই ঘটনা শুধু ইজরায়েল নয়, গোটা বিশ্বের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ, এআই-এর এই অপব্যবহার যে কোনও সন্ত্রাসী সংগঠনের হাতে চলে যেতে পারে।

গত বৃহস্পতিবার ১৫৪ পাতার একটি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যানথ্রোপিক। সেখান থেকেই উঠে এসেছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। সংস্থার দাবি বেশ কয়েকটি দেশ ও গোষ্ঠী তাদের ক্লাউডের অপব্যবহার করার চেষ্টা করছে ইয়েমেন ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী ক্লাউড কোডের অপব্যবহারের চেষ্টা করেছে। কারও নাম না নিলেও ইঙ্গিত যে হাউথিদের দিকে তা বলার অপেক্ষা রাখে না। প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাউড কোডের সাহায্যে গাইডেড ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য দিক নির্দেশনা, নেভিগেশন ও সফটওয়্যার তৈরি কাজ করা হয়ে থাকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংস্থার দাবি, বেশ কয়েকটি দেশ ও গোষ্ঠী তাদের ক্লাউডের অপব্যবহার করার চেষ্টা করছে ইয়েমেন ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী ক্লাউড কোডের অপব্যবহারের চেষ্টা করেছে।

অ্যানথ্রোপিক জানিয়েছে, হাউথিরা ২,০০০ কিলোমিটারেরও বেশি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক গ্লাইড ভেহিকেলযুক্ত ক্ষেপণাস্ত্রের একটি সংস্করণও তৈরি করছিল। এটা তৈরি করতে তারা সক্ষম হয় ক্লাউডের সাহায্যে। তবে এই ধরনের অস্ত্র তারা সফলভাবে তৈরি করতে পেরেছে এমন কোনও তথ্য নেই। জানা গিয়েছে, এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল হাউথি। কিন্তু তা ব্যর্থ হয়।

সংস্থার আরও দাবি, হতে পারে ওই সশস্ত্র সংগঠন বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভাণ্ডার গড়ে তুলেছে। যা নিখুঁত লক্ষ্যে আঘাত হানার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে তারা। শুধু তাই নয়, রিপোর্টে আরও জানানো হয়েছে, বিভিন্ন দেশের সরকার ও সংগঠন নজরদারি চালাতে ও বিপজ্জনক জৈব অস্ত্র তৈরি করতে ক্লাউড ব্যবহার করছে। যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। ওই রিপোর্টে বলা হয়েছে, বিভিন্ন গোষ্ঠী, অপরাধী ও গুপ্তচর সংস্থা ক্লাউড ব্যবহারের চেষ্টা করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই অবশ্য সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। ২০২৫-এর ডিসেম্বর থেকে ২০২৬-এর আগস্টের মধ্যে কতবার এই প্রযুক্তির অপব্যবহারের চেষ্টা হয়েছে সে তথ্যও তুলে ধরেছে অ্যানথ্রোপিক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.