Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Immigrant Indian

‘মিস্টার সিং’কে চলে যেতে বলছে ‘ট্রান্সফর্মার’, ট্রাম্পের সরকারি বিজ্ঞাপনে চরমে বর্ণবিদ্বেষ! 

হিন্দু আমেরিকান ফাউন্ডেশনও ডিএইচএস-এর পোস্টারের তীব্র সমালোচনা করেছে। সংগঠনটির অভিযোগ, ‘সিং’ পদবিকে ব্যবহার করে ভারতীয়দের বিশেষ ভাবে চিহ্নিত করা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৭:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৭:৩৫

options
link
‘মিস্টার সিং’কে চলে যেতে বলছে ‘ট্রান্সফর্মার’, ট্রাম্পের সরকারি বিজ্ঞাপনে চরমে বর্ণবিদ্বেষ!  zoom
ডিএইচএস তাদের এক্স হ্যান্ডেল একটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে।
Advertisement

কঠোর অভিবাসী নীতি থেকে এইচ১বি ভিসা নিয়ে কড়াকড়ি। এমন একাধিক পদক্ষেপে প্রবাসী ভারতীয়দের বিপাকে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এবার অভিবাসন আইন সংক্রান্ত বিজ্ঞাপনে ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী আক্রমণের অভিযোগ। মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) অভিবাসীদের ‘নিজে থেকেই আমেরিকা ছেড়ে চলে যাওয়ার’ বার্তা দিতে একটি পোস্টার প্রকাশ করেছে। সেই পোস্টারেই ‘মিস্টার সিং, আপনি গাড়ি চালাতে জানেন না’— এই মন্তব্য থাকায় তীব্র বিতর্ক শুরু হয়েছে।

ডিএইচএস তাদের এক্স হ্যান্ডেল একটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে। ডিজিটাল বিজ্ঞাপনটিতে ‘ট্রান্সফরমার্স’ ফ্র্যাঞ্চাইজির (সিনেমার) প্রধান চরিত্র অপ্টিমাস প্রাইমকে দেখা গিয়েছে। যার বাহুতে দেখা গিয়েছে ডিএইচএস-এর প্যাচ লাগানো। বাদামী দাড়িওয়ালা এক ব্যক্তির মুখোমুখি হতে দেখা যায় অপ্টিমাসকে। সে বার্তা দেয়— “আমাদের রাস্তা থেকে সরে দাঁড়ান, আপনি গাড়ি চালাতে জানেন না মিস্টার সিং।” বিজ্ঞাপনটিতে অভিবাসীদের উদ্দেশে বলা হয়েছে, ‘নিজে দেশ ছাড়ুন, না হলে ফল ভুগতে হবে।’ ‘মিস্টার সিং’ সম্বোধন করে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে উল্লেখ করায় সোশাল মিডিয়ায় ক্ষোভ ছড়িয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলা বাহুল্য, এটি ট্রাম্প প্রশাসনের সেই বৃহত্তর প্রচারের অংশ, যার লক্ষ্য হল অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় মার্কিন মুলুক ত্যাগ করতে উৎসাহিত করা। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি “স্বেচ্ছায় ফিরে যান, নতুবা পরিণতির মুখোমুখি হোন”—এই স্লোগান ব্যবহার করে প্রচার চালাচ্ছে। ডিএইচএস এআই-এর মাধ্যমে তৈরি একটি সংক্ষিপ্ত ভিডিও-ও প্রকাশ করেছে। যেখানে ভিনদেশি নাগরিকদের ‘এলিয়েন’ বলা হয়েছে। এছাড়াও কল্পিত ট্রাকচালক চরিত্র হারজিন্দর সিং, রাজিন্দর কুমার, বেকজান বেইশেকিভ, আখরোর বোজোরভ এবং জাসভির সিংকে সড়ক দুর্ঘটনা ও অন্যান্য অপরাধের সাথে জড়িত দেখানো হয়।

এর আগে আমেরিকায় বাণিজ্যিক গাড়ির চালকদের লাইসেন্স এবং কাজের অনুমতি নিয়ে ট্রাম্প প্রশাসন কড়া পদক্ষেপ করেছে। অনথিভুক্ত অভিবাসী ট্রাকচালকদের উপরে নজরদারি বাড়ানো হয়েছে। সমালোচকরা বলছেন, কয়েকটি দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট পদবি ব্যবহার করে গোটা ভারতীয় সম্প্রদায়কে নিশানা করছে। যা কার্যত বৈষম্যমূলক আচরণ।

হিন্দু আমেরিকান ফাউন্ডেশনও ডিএইচএস-এর পোস্টারের তীব্র সমালোচনা করেছে। সংগঠনটির অভিযোগ, ‘সিং’ পদবিকে ব্যবহার করে ভারতীয়দের বিশেষ ভাবে চিহ্নিত করা হচ্ছে। তাদের বক্তব্য, সিং পদবির মানুষ হিন্দু, শিখ এবং আমেরিকার নাগরিক—তাঁদের মধ্যে অনেকেই বিভিন্ন পেশায় কাজ করেন এবং ট্রাক চালান। ফাউন্ডেশনটি এফবিআই-এর কাছেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছে। এমনকী ‘ট্রান্সফরমার্স’ সিনেমার পরিবেশক প্যারামাউন্ট পিকচার্সেরও বিষয়টি নজরে আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। পোস্টারটির সমালোচনা করেছেন মার্কিন সংবাদমাধ্যম ফক্স৭-এর সঞ্চালক অ্যালেক নোলানও। তাঁর বক্তব্য, এই পোস্টার শুধু অভিবাসীদের বিরুদ্ধে নয়, ‘সিং’ পদবি ব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে অপমান করছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.