Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Mayawati

‘মাথা খাচ্ছেন’ শ্বশুর, এবার ভাইপোকে দল থেকেই তাড়িয়ে দিলেন মায়াবতী

এই আকাশ আনন্দকে একসময় মায়াবতীই নিজের উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছিলেন। মায়াবতীর ধারণা, আকাশ আনন্দকে নিয়ন্ত্রণ করছেন তাঁর শ্বশুর। তাই তাঁর নিয়ন্ত্রণ থেকে না বেরোলে আকাশ স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৫:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৫:৪১

options
link
‘মাথা খাচ্ছেন’ শ্বশুর, এবার ভাইপোকে দল থেকেই তাড়িয়ে দিলেন মায়াবতী zoom
ফাইল ছবি।
Advertisement

টানাপোড়েন, দ্বিচারিতা, দোলাচলের অবসান। ভাইপো আকাশ আনন্দকে এবার দল থেকেই বের করে দিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী (Mayawati)। এর আগে আকাশ আনন্দকে নিয়ে বিস্তর টানাপোড়েন হয়েছে বিএসপিতে। মায়াবতী কখনও ভাইপোকে দলের সেকেন্ড ইন কম্যান্ড পদে এনেছেন আবার কখনও সরিয়েছেন। আবার এনেছেন, আবার সরিয়েছেন। প্রায় বার পাঁচেক এই নাটক হয়েছে। শেষমেশ ভাইপোকে দল থেকেই বের করে দিলেন তিনি।

এই আকাশ আনন্দকে একসময় মায়াবতীই নিজের উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছিলেন। ২০২৩ সালে দলের ন্যাশনাল কো অর্ডিনেটর হিসাবে নিযুক্ত হন আকাশ। উত্তরপ্রদেশ বাদে দেশের অন্য সব রাজ্যে দলের সব দায়িত্ব দেওয়া হয় তাঁকে। সুশিক্ষিত আকাশ বিদেশে পড়াশোনা করেছেন, ভালো বক্তৃতা করেন। যত দিন যাচ্ছিল তত তাঁর জনপ্রিয়তা বাড়ছিল। আর সম্ভবত সেটাই আকাশের জন্য কাল হয়ে দাঁড়ায়। দলের অন্য নেতাদের কুনজরে পড়ে যান তিনি। মায়াবতী নিজেও সম্ভবত তাঁর জনপ্রিয়তায় রাশ টানতে চেয়েছিলেন। তাই আকাশকে ন্যাশনাল কো-অর্ডিনেটরের পদ থেকে সরানো হয়। এরপর শুরু হয় আসা যাওয়া। কখনও আকাশকে পদে আনা। কখনও তাড়ানো। রীতিমতো নাটক চলেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে এবার সেই নাটকে সম্ভবত যবনিকা পতন। আর শুধু পদ থেকে নয়, এবার দল থেকেই বের করে দেওয়া হল আকাশকে। দিন দুই আগেই মায়াবতী শর্ত দিয়েছিলেন, আকাশের শ্বশুর অশোক সিদ্ধার্থকে রাজনীতি থেকে সন্ন্যাস নিতে হবে। তবেই তিনি ভাইপোকে ফের দায়িত্ব দেওয়ার কথা বিবেচনা করবেন। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে গত মাসেই অশোককে বিএসপি থেকে বহিষ্কার করেছেন মায়াবতী। গত দেড় বছরে এ নিয়ে দ্বিতীয় বার দল থেকে বহিষ্কৃত হন রাজ্যসভার প্রাক্তন সাংসদ অশোক। মায়াবতীর দাবি, অশোক রাজনীতি থেকে সন্ন্যাস নিলে তবেই স্বাধীন ভাবে কাজ করতে পারবেন তাঁর ভাইপো আকাশ। আসলে মায়াবতীর ধারণা, আকাশ আনন্দকে নিয়ন্ত্রণ করছেন তাঁর শ্বশুর। তাই তাঁর নিয়ন্ত্রণ থেকে না বেরোলে আকাশ স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।

চমকপ্রদ বিষয় হল, মায়াবতীর শর্ত মেনে আকাশের শ্বশুর রাজনীতি থেকে অবসর ঘোষণাও করেছেন। কিন্তু তাতেও মন গেলেনি মায়াবতীর। ভাইপোকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে তিনি সোশাল মিডিয়ায় জানালেন, “আকাশ পুরোপুরি দল এবং দলিত আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে পারছে না। ও নিজের পরিবার ও সম্পর্কেই বেশি নজর দিচ্ছে। যে দলের প্রতি পুরোপুরি সমর্পিত নয়, তাঁকে এত বড় দায়িত্ব দেওয়া যায় না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.