Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Sohini Paul

‘বিগ বস বাংলা’য় রোজ এক জ্যাকেটে তাপসকন্যা সোহিনী, হৃদয়বিদারক গল্প বললেন মা নন্দিনী

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে কেন রোজ একই জ্যাকেটে দেখা যায় তাপসকন্যা সোহিনীকে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৮:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৮:৩৩

options
link
‘বিগ বস বাংলা’য় রোজ এক জ্যাকেটে তাপসকন্যা সোহিনী, হৃদয়বিদারক গল্প বললেন মা নন্দিনী zoom
তাপস পাল ও মেয়ে সোহিনীর একই জ্যাকেট পরে। ছবি: ফেসবুক।
Advertisement

‘বিগ বস বাংলা’র ঘরের প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন প্রয়াত স্বনামধন্য অভিনেতা তাপস পালের মেয়ে সোহিনী পাল (Sohini Paul)। রিয়ালিটি শোয়ের প্রতিটি পর্বে সোহিনীর পারফরম্যান্স দর্শকমহলে প্রশংসিত। ‘বিগ বস বাংলা’র যাঁরা নিয়মিত দর্শক তাঁরা নিশ্চয়ই খেয়াল করেছেন সোহিনী প্রতিদিনই একটি ঢিলেঢালা জ্যাকেট পরে থাকেন। ওভারসাইজড-এই জ্যাকেটটি বেশ মানানসইও বটে। কিন্তু, রোজ কেন একই পোশাক?

সেলিব্রিটি হোক বা তারকা সন্তান তাঁরা তো কার্যত ক্ষণে ক্ষণে পোশাক বদলান। তাহলে সোহিনীকে কেন রোজ একই জ্যাকেটে দেখা যায়? এর নেপথ্যে রয়েছে এক হৃদয়ছোঁয়া মর্মস্পর্শী কাহিনি। সমাজমাধ্যমের পোস্টে এক অজানা গল্প শেয়ার করলেন মা নন্দিনী মুখোপাধ্যায় পাল। শারীরিকভাবে না থাকলেও প্রতি মুহূর্তে বাবার উপস্থিতি অনুভব করতেই এই জ্যাকেটটি পরেন সোহিনী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাপস পালের সঙ্গে সোহিনীর দু-একটি ছবি শেয়ার করে বিশদে ব্যাখ্যা করে নন্দিনী লেখেন, ‘প্রথম ছবিটা তোলা হয়েছিল যখন ওর বয়স মাত্র চার বছর। বাবার সঙ্গে দার্জিলিং যাচ্ছিল একটা আউটডোরের জন্য। দ্বিতীয় ছবিটা বাবার, ২০১৫ সালের। আর শেষ ছবিটা আমার ছোট্ট মেয়ের, ২০২৬ সালের। এতগুলো বছর পেরিয়ে, সেই একই জ্যাকেট গায়ে। এই তিনটে ছবির মাঝে কত কিছু বদলে গিয়েছে। জীবন বদলে গিয়েছে। বাবা আজ আর শারীরিকভাবে আমাদের মধ্যে নেই। অথচ কোথাও যেন তিনি এখনও আছেন। আমি বছরের পর বছর ধরে দেখেছি, ও কীভাবে এই জ্যাকেটটাকে নিজের সঙ্গে আগলে রেখেছে। ওর কাছে আরও কত জ্যাকেট আছে, তবুও এই জ্যাকেটটাই পরে। গায়ে জড়িয়ে রাখে। আমি কোনওদিন ওকে জিজ্ঞেস করিনি কেন। ও-ও কোনওদিন বলেনি। কিন্তু একজন মা হিসেবে সবসময় তো জিজ্ঞেস করার প্রয়োজন হয় না। কিছু অনুভব করা যায়, শুধু অনুভবই করা যায়।’

মেয়ের ভাবনাকে অনুভব করে একজন মায়ের অনুভূতি, ‘হয়তো এই জ্যাকেটের মধ্যে ও বাবার গন্ধ খুঁজে পায়। হয়তো মনে করে বাবা এখনও ওকে আগলে রেখেছেন। হয়তো এটা শুধুই বাবার একটা ছোট্ট স্মৃতি যেটাকে ও এখনও নিজের কাছে জড়িয়ে রাখতে চায়। আমার মনে হয়, ওর কাছে এটা শুধু একটা জ্যাকেট নয়। কোনও এক নীরব, গভীর অনুভূতিতে এটা ওর ‘বাড়ি’। এটা ওর স্বস্তি, বাবার সেই আলিঙ্গন যেটাকে আজও ও গায়ে জড়িয়ে নিতে পারে। আর এখন, বিগ বসের ঘরের মধ্যেও ও সেই ছোট্ট টুকরো বাবাকে নিজের সঙ্গে করে নিয়ে চলেছে। ওয়েক আপ সং শুরু হলেই যখন দেখি ওকে এই জ্যাকেটটা গায়ে জড়িয়ে আছে মনে হয়, বাবা যেন এখনও ওর পাশেই আছে। বাবা হয়তো আজ আর শারীরিকভাবে তোমার পাশে নেই, আমার ডল। কিন্তু হয়তো এটাই তোমার নিজের মতো করে তাঁকে কাছে রাখার উপায়।’

মন ভারাক্রান্ত করা পোস্টের শেষাংশে নন্দিনীর সংযোজন, ‘আমি জানি, বাবা যেখানেই থাকুন না কেন তাঁর ভালোবাসা এখনও তোমাকে ঠিক সেইভাবেই জড়িয়ে রেখেছে। তুমি যত দূরেই যাও, যত বছরই পেরিয়ে যাক বাবার ভালোবাসা তোমার সঙ্গে থাকবে। আর এই জ্যাকেটটা হয়তো সারাজীবন তোমাকে মনে করিয়ে দেবে কিছু মানুষ আমাদের ছেড়ে চলে গেলেও তাঁদের ভালোবাসা কখনও আমাদের ছেড়ে যায় না।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.