বিগ বসের ঘর মানেই প্রতিযোগীদের অজানা গল্প ফাঁস। কথার ভাঁজে বেরিয়ে আসে জীবনের বহু অজানা গল্প। আসলে রিয়ালিটি শো মানেই ব্যক্তিগতজীবন একেবারে খোলা বইয়ের পাতা! সলমন খানের সঞ্চালনায় শুরু হয়েছে ‘বিগ বস ২০’। নতুন সিজনের প্রতিযোগী ভোজপুরি অভিনেতা ও রাজনীতিবিদ মনোজ তিওয়ারির মেয়ে ঋতি তিওয়ারি। বিগ বসের ঘরে জীবনের বেশ কিছু কঠিন সত্যি সামনে এনেছেন। রাজনৈতিক ব্যক্তিত্বের মেয়ে হওয়াটাই যেন তাঁর অপরাধ!
প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয় ঋতিকে। মনোজ তিওয়ারি রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় একাধিকবার খুন ও ধর্ষণের হুমকি পেয়েছেন মেয়ে (Manoj Tiwari’s Daughter)। মনোজ তিওয়ারি ভোজপুরি বিনোদন জগতে অত্যন্ত জনপ্রিয় নাম। একইসঙ্গে রাজনীতির ময়দানেও পরিচিত মুখ। মনোজের মেয়ে হওয়ার সুবাদে ঋতিকে মাশুল গুনতে হয়েছে। ‘বিগ বস ২০’র ঘরে ভয়াবহ অভিজ্ঞতা ভাগ করেন ঋতি। তিনি জানান, শুধুমাত্র বাবার পরিচয়ের কারণেই তাকে প্রাণনাশের হুমকি ও ধর্ষণের হুমকির সম্মুখীন হতে হয়েছে।
আরও পড়ুন:
View this post on Instagram
এছাড়া বাবা-মায়ের বিচ্ছেদ, সন্তান হিসেবে যন্ত্রণাভোগ সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেন মনোজকন্যা। বাবা-মায়ের বিচ্ছেদের ঘটনা গভীরভাবে তাঁর মনকে প্রভাবিত করেছিল। সম্পর্কের প্রতি কেমন দৃষ্টিকোণ, মনের কথা খুলে বলেন ঋতি তিওয়ারি। পেশাগত দিক থেকে ঋতি একজন গায়িকা, গীতিকার, সুরকার ও প্রযোজক।
মেরি কমের সঙ্গে আলাপচারিতার সময় ঋতি বলেন, “আমার ওপর সবসময়ই দ্বিগুণ চাপ থাকে। আমি যাই বলি না কেন লোকে ভাবে মনোজ তিওয়ারির মেয়ে এটা বলেছে। সে এমন বা সে তেমন…। তাঁর মেয়ে হওয়ার কারণে আমাকে প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়। মানুষ আমার মতামতকে তাঁর মতামত হিসেবেই গণ্য করে। অকারণে আমি সকলের নিশানায় চলে আসি। আমাকে লক্ষ্যবস্তু বানিয়ে ফেলে।”
ব্যক্তিগত জীবনের আরও অনেক যন্ত্রণাদায়ক গল্প শেয়ার করেন ঋতি। কানিকা মানের সঙ্গে কথা বলার সময় বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে কথা বলেন। মায়ের জীবন সংগ্রামের কথা স্মরণ করেন। ঋতির বিশ্বাস, এই অভিজ্ঞতাই হয়তো নিজস্ব দৃষ্টিভঙ্গি গঠনে বিশেষ ভূমিকা পালন করেছে। আরও জানান, অতীতে এমন পুরুষের সংস্পর্শে এসেছেন যাঁরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইতেন। তাই এমন কোনও সম্পর্কে জড়াতে চান না যেখানে অন্য কেউ তাঁর জীবনকে নিয়ন্ত্রণ করবেন।
View this post on Instagram
তাঁর কথায়, “আমি কাজ করতে চাই। উপার্জন করে নিজস্ব পরিচিতি গড়তে চাই। তবে আমি একজনকে ভালোবেসেছিলাম। আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে কুড়ি বছরের পরিচয় এবং আমি তাঁর প্রেমে পড়েছিলাম। দুর্ভাগ্যবশত, সম্প্রতি সেই সম্পর্কের ইতি ঘটেছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে