মায়ানগরীর পাপারাজ্জিদের ক্যামেরার লেন্স যেন একেবারে গোপন ক্যামেরা! তারকাদের প্রতি মুহূর্তের গতিবিধি একেবারে নখদর্পনে। প্যাপেদের চোখ এড়িয়ে কাজ করা বড়ই দুষ্কর। শহরের আনাচেকানাচে যেখানেই হোক তারকাদের কর্মকাণ্ডই সেলেব পাপারাজ্জিদের পাখির চোখ! আর ঠিক সেই কারণেই এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন মান্নারা চোপড়া। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বয়স্ক এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন অভিনেত্রী।
সোশাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই মান্নারাকে ঘিরে সমালোচনার ঝড়। সেলিব্রিটি তকমা নিয়ে নিয়ম লঙ্ঘন করা উচিত নয়, অভিনেত্রীকে কড়া দাওয়াই নেটিজেনদের। পালটা সাফাই দিয়েছেন অভিনেত্রীও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের একটি পার্কিং জোনে মান্নারা গাড়ি রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রচণ্ড রেগে গিয়ে গাড়ি সরানোর নির্দেশ দিচ্ছেন এক বয়স্ক ভদ্রলোক।
আরও পড়ুন:
কিন্তু, কোনওরকম প্রতিক্রিয়া না দিয়ে চলে যায় অভিনেত্রী। তবে সহকারী ওই ব্যক্তিকে আশ্বস্ত করেন যে গাড়িটি সরিয়ে নেওয়া হবে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। কেউ বলেছেন, নিয়ম সবার জন্যই সমান হওয়া উচিত। আবার অনেকে মনে করেছেন, সেলিব্রিটিদের এ ধরনের বিষয় তাঁদের সহকারী বা টিমের সদস্যদেরই সামলানো উচিত। আরও একটি বিষয় নজরে এসেছে। মান্নারা যখন পার্কিং জোন থেকে একটি বিল্ডিংয়ে ঢুকছেন তখন প্যাপেদের ইশারায় জানান, এখনও মেকআপ করা হয়নি। কার্যত ক্যামেরা থেকে মুখ লুকিয়ে বিল্ডিংয়ের দিকে এগিয়ে যান।
আর তখনই সেই ব্যক্তি আরও কড়া সুরে মান্নারাকে (Mannara Chopra) হুঁশিয়ারি, “ম্যাডাম, গাড়িটা সরান না হলে আপনার গাড়ির টায়ারের হাওয়া বের করে দেব।” মন্নারার এই আচরণে অসন্তোষ প্রকাশ করে এক ব্যক্তির দাবি, ‘আপনি যদি ভুল জায়গায় গাড়ি পার্ক করে থাকেন তাহলে আঙ্কেল ঠিক বলেছেন। আপনি সেলিব্রিটি হন বা সাধারণ মানুষ নিয়ম সলের জন্য সমান হওয়া উচিত।’ আরেকজনের মন্তব্য, ‘এই সেলিব্রিটিরা অনেক সময় সীমা ছাড়িয়ে যান। তাঁরা সাধারণ মানুষের কথা ভাবেন না। মনে করেন টাকা থাকলেই যেখানে খুশি যা খুশি করা যায়। কিন্তু আঙ্কেল ঠিক জবাব দিয়েছেন। নিয়ম সবার জন্য সমান।’
!
ki cousin ki galat parking dekh ek uncle ka para high ho gaya! Beech raste car khadi dekh uncle itne bhadke ki seedha car puncture karne ki… pic.twitter.com/WUjJMqgQHe
— VINI (@_Attitude_Vini) September 8, 2026
নিজের পক্ষে মান্নারার সাফাই, ‘বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষী যেভাবে গাড়ি পার্ক করতে বলেছিলেন সেভাবেই পার্ক করেছিলাম। তারপর দেখলাম একজন অচেনা আঙ্কেল চিৎকার করছেন। আর যখনই কেউ আমার ওপর চিৎকার করে তখন আমার হার্টবিট খুব বেড়ে যায়। জানি না, এমন মানুষদের তাঁদের পরিবারের লোকজন কীভাবে সহ্য করেন!’ সংশ্লিষ্ট ব্যক্তির উদ্দেশে মান্নারার সংযোজন, ‘আপনি যে চিৎকার করতে শুরু করলেন সেটা শুধুমাত্র এই কারণে যে আপনি এতজন পাপারাজ্জিকে দেখেছিলেন এবং কিছু ফুটেজ বা কভারেজ পাওয়ার চেষ্টা করছিলেন? এটা সত্যিই দুঃখজনক। এটা অত্যন্ত অপমানজনক। প্লিজ আঙ্কেল, একটু ভদ্র ব্যবহার করুন। আপনাকে জানতে হবে কীভাবে জনসমক্ষে আচরণ করতে হয়। বিশেষ করে যখন ৫০ জন মানুষ দাঁড়িয়ে রয়েছে। প্রকাশ্যে কীভাবে আচরণ করতে হয় তা প্রত্যেকেরই জানা উচিত। বিশেষ করে যখন আশেপাশে যখন এত মানুষ উপস্থিত থাকে।’ সবশেষে ‘অ্যাংরি বার্ড’ কটাক্ষ করে মান্নারা কার্যত মনকে শান্ত করেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাঝরাতে নিরীহ পোষ্যের উপর হামলা ‘বাহুবলি’ চিতাবাঘের, ২৫ সেকেন্ডের লড়াইয়ে ঘুরল খেলা! কীভাবে?
-
ইনস্টাগ্রামে ভয়ানক ফাঁদ! নিউ মার্কেটের হোটেলে ‘বন্দি’ হাওড়ার ছাত্রী, পুলিশি তৎপরতায় রক্ষা
-
আত্মহত্যার আগে মনের ভিতর কী চলে? কীভাবে বুঝবেন কাছের মানুষটির কষ্ট
-
বাড়িতে জমেছে ডেলিভারি বক্স? ফেলে দেবেন না, কাজে লাগান এই ৫ উপায়ে
-
ক্যাম্পাসেই কুপিয়ে মেরেছিল ‘মুক্তমনা’ নকশালরা! যাদবপুরে গোপাল সেন হত্যাকাণ্ডের তদন্ত চাইলেন শুভেন্দু