Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Russia-India Aircraft Deal

এবার ভারতের আকাশে রুশ উড়ান, ব্রিকসের আগেই বড় চুক্তি! ১০৫টি বিমান কিনবে ভারতীয় সংস্থা

অসামরিক বিমান চলাচল সম্প্রসারণের লক্ষ্যে বড় পদক্ষেপ দিল্লির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ২০:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ২০:৫৯

options
link
এবার ভারতের আকাশে রুশ উড়ান, ব্রিকসের আগেই বড় চুক্তি! ১০৫টি বিমান কিনবে ভারতীয় সংস্থা zoom
বিমান উৎপাদন ও বিক্রয়কেন্দ্র হিসাবে ভারতের দিকে নজর রয়েছে রাশিয়ার।
Advertisement

অসামরিক বিমান চলাচল সম্প্রসারণের লক্ষ্যে বড় পদক্ষেপ করতে চলেছে ভারত। ব্রিকস সম্মেলনের আগেই মস্কোর সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি করতে চলেছে দেশের একাধিক বিমান সংস্থা। প্রস্তাবিত এই চুক্তির আওতায় রাশিয়ার বিমান নির্মাণকারী সংস্থার থেকে ১০৫টি আঞ্চলিক যাত্রীবাহী বিমান কেনা হবে।

রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের (ইউএসি) আইএল-১১৪-৩০০ আঞ্চলিক যাত্রীবাহী বিমান তৈরি করে। মনে করা হচ্ছে, দুই দেশের চুক্তিতে রাশিয়ার এই উড়ান নির্মাণকারী সংস্থার সঙ্গে ভারতীয় বিমান সংস্থাগুলি গাঁটছড়া বাঁধতে পারে। ইউএসি-র সিইও ভাদিম বাদেখা জানিয়েছেন, গত ছয় মাসে ভারতীয় অংশীদারদের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নয়াদিল্লিতে আয়োজিত ‘ইনোপ্রম ইন্ডিয়া’ প্রদর্শনীর সময় বেশ কয়েকটি চুক্তি চূড়ান্ত হতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রস্তাবিত চুক্তিগুলির মধ্যে রয়েছে পিনাকল এয়ারের জন্য ৫০টি আইএল-১১৪-৩০০ বিমান, এয়ার কেরলের জন্য ২০টি পর্যন্ত বিমান এবং স্লিক এভিয়েশনের সঙ্গে স্বাক্ষরিত মউ (এমওইউ)-এর আওতায় আরও ৩৫টি বিমান। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ছয়টি আইএল ১১৪-৩০০ বিমান সরবরাহের বিষয়ে ভারতীয় কোম্পানি ‘ফ্ল্যামিঙ্গো অ্যারোস্পেস’-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল ইউএসি। হায়দরাবাদে অনুষ্ঠিত ‘উইংস ইন্ডিয়া’ এভিয়েশন প্রদর্শনী চলাকালে উভয় পক্ষ এই চুক্তি স্বাক্ষর করে।

বিমান উৎপাদন ও বিক্রয়কেন্দ্র হিসাবে ভারতের দিকে নজর রয়েছে রাশিয়ার। ইউএসি-র তথ্য অনুযায়ী, এসজে-১০০ রিজিওনাল জেটের স্থানীয় (ভারতের মাটিতে) উৎপাদনের বিষয়ে আলোচনা প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.