রাজ্যে পালাবদলের পর দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা দেন শুভেন্দু অধিকারী। কয়লা–বালি–পাথর খাদানের বেআইনি কারবার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেই অ্যাকশন মোডে প্রশাসন। কিন্তু এরমধ্যেই বালি পাচারের অভিনব কায়দা। লরি, ট্রাক্টর বা চার চাকা নয়! পুলিশের চোখে ধুলো দিতে এবার বাইকে বস্তা ভর্তি বালি করে পাচারের চেষ্টা। তবে শেষরক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বস্তাভর্তি বালি বোঝাই ছ’টি মোটরবাইক আটক করার পাশাপাশি ছয় পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করল নয়াগ্রাম থানার পুলিশ। আর এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। শুরু এই বিষয়ে আরও কড়া পদক্ষেপ প্রশাসন নিতে চলেছে বলে খবর।
সুবর্ণরেখা নদীর বালি ঘিরে অবৈধ কারবারের অভিযোগ নতুন নয়।নদীঘাট থেকে বেআইনিভাবে বালি তোলা এবং পাচার বন্ধ করতে নিয়মিত অভিযান চালাচ্ছে প্রশাসন। তার মধ্যেই পাচারকারীদের নতুন এই কৌশল সামনে এসেছে।
বিধি-নিষেধ ছিল। কিন্তু পূর্বতন তৃণমূল সরকারের সময়ে প্রভাশালীদের একাংশের যোগসাজসে ডাম্পার কিংবা ট্রাক্টরে অবৈধ বালি পাচার করা হত। কার্যত পুলিশের চোখে ধুলো দিয়েই চলত এহেন কারবার। যদিও বদলের বাংলায় বদল এসেছে পরিস্থিতিতে। বেআইনি কারবারে ইতিমধ্যে কোমর বেধে নেমেছে পুলিশ-প্রশাসন। এই পরিস্থিতিতে দু’চাকাতে বালি পাচারের চেষ্টা। কিন্তু তাতেও যে রেহাই নেই, অভিযানের মাধ্যমে কার্যত সেই বার্তাই দিল পুলিশ। সুবর্ণরেখা নদী থেকে অবৈধ বালি পাচার রুখতে শুক্রবার বিশেষ এই অভিযান চালায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নয়াগ্রাম থানার জামিরাপাল এলাকার মেটিয়াচকে অভিযান চালায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে বালি পাচারের অভিযোগে ছ’টি মোটরবাইক আটক করা হয়। পুলিশ জানিয়েছে, প্রতিটি বাইকেই ছ’টি করে মোট ৩৬ টি বালির বস্তা বোঝাই করা ছিল। ঘটনাস্থল থেকেই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা সকলেই নয়াগ্রাম থানার ফুলদহ গ্রামের বাসিন্দা। ধৃতদের নাম অভিনন্দন সিট, স্বপন সিট, শুভঙ্কর পাত্র, সুমন পাত্র, দীপঙ্কর পাত্র এবং ব্রজকিশোর পাত্র। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। এমনকী এর পিছনে বড়সড় কোনও চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দফায় দফায় ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ।
বলে রাখা প্রয়োজন, সুবর্ণরেখা নদীর বালি ঘিরে অবৈধ কারবারের অভিযোগ নতুন নয়।নদীঘাট থেকে বেআইনিভাবে বালি তোলা এবং পাচার বন্ধ করতে নিয়মিত অভিযান চালাচ্ছে প্রশাসন। তার মধ্যেই পাচারকারীদের নতুন এই কৌশল সামনে এসেছে। যদিও পুলিশ তা ব্যর্থ করে দিয়েছে।
সর্বশেষ খবর
-
অস্ত্র উদ্ধারে গোয়েন্দাদের রাডারে মাও শীর্ষনেতা আকাশ! নজরে বাঁকুড়া-পুরুলিয়া হয়ে ঝাড়খণ্ডের জঙ্গলপথও
-
অরুণাচল থেকে লাদাখ! সীমান্ত সংঘাতের আবহে দিল্লিতে মুখোমুখি আলোচনায় মোদি-জিনপিং
-
তৃতীয় টেস্টেও হার, চুনকামের লজ্জা নিয়ে ইংল্যান্ড থেকে ফিরতে হচ্ছে পাকিস্তানকে
-
জল কমতেই শুরু ব্রিজের রক্ষণাবেক্ষণ, কত দিন সম্পূর্ণ বন্ধ থাকবে দুধিয়া সেতু?
-
‘খুব কষ্ট হচ্ছে মা, বাড়ি নিয়ে যাও’, মায়ের কাছে আর্তি বাংলাদেশের মাদ্রাসায় ‘ধর্ষিত’ নাবালকের