ছাব্বিশের ভোটে (Bengal Election 2026) তৃণমূলের অন্যতম শক্তি নিঃসন্দেহে সামাজিক ভাতা। তা ঘরে ঘরে সুবিধার ফসল ফলালেও বিরোধীরা এনিয়ে সমালোচনা করতে ছাড়েন না। শেষমেশ ঢোঁক গিলে অবশ্য ভাতার আপাত উপকারের কথা মেনে নিয়েছেন। ছাব্বিশের ভোটে বিজেপি বা বামেরা – কেউই নির্বাচনী ইস্তেহারে সেই ভাতা প্রতিশ্রুতি না দিলেও ভাতা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার বামফ্রন্ট ১১ দফা প্রতিশ্রুতি দিয়ে প্রকাশিত ইস্তেহারে তা স্পষ্ট উল্লেখ। তাতে সবচেয়ে চমকপ্রদ বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদান। এছাড়া ‘অভয়া’ আবেগকে ইস্যু করে নারীসুরক্ষায় ‘অভয়া বাহিনী’ গড়ে তোলার প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে। জানানো হয়েছে, সমাজসেবা ও উৎপাদনমুখী কাজে যুব অংশকে নিয়োগ করে ভাতা দেওয়া হবে।
শনিবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে বামফ্রন্টের ইস্তেহার প্রকাশিত হল। তাতে মোট ২২টি প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। একনজরে দেখে নিন উল্লেখযোগ্য প্রতিশ্রুতি –
আরও পড়ুন:
- প্রতিটি পরিবারের একজনের জন্য স্থায়ী চাকরি।
- পাঁচ বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ, প্রত্যেক বছর স্বচ্ছতার সঙ্গে এসএসসি ও পিএসসি পরীক্ষা নেওয়া হবে।
- সবচেয়ে উল্লেখযোগ্য, আয়করদাতা নন যাঁরা, তাঁদের ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মিলবে বিনামূল্যে। তারপর ২০০ ইউনিট পর্যন্ত অর্ধেক দামে দেওয়া হবে।
- প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা প্রকল্প শব্দের নাগরিত্বের জন্য ৬ হাজার টাকা বার্ধক্য বার্তা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
- এই মুহূর্তে যে মহিলা ও যুবরা ভাতা পাচ্ছেন, তাঁদের সেই ভাতা বন্ধ হবে না।

ইস্তেহার প্রকাশ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ”আরএসএস ভাষা-ধর্ম-বর্ণ নিয়ে বিভেদ সৃষ্টি করছে। বামপন্থীরা একমাত্র বিকল্প ইস্তেহার প্রকাশ করেছে।” পাশাপাশি, নারীদের ক্ষমতায়নের কথাও ইস্তেহার প্রকাশে বলা রয়েছে। ইস্তেহার প্রকাশের পর সাংবাদিকদের তিনি আরও জানান, ”অনেক বৈধ ভোটারের নাম কাটা হয়েছে। অনেকে বলেন, মুসলমানের ভোটারদের নাম কাটা হয়েছে। কিন্তু শুধু মুসলমান ভোটার নয়, মুসলমান ভোটারের পাশাপাশি অনেক হিন্দু ভোটারদেরও নাম কাটা হয়েছে। নির্বাচন কমিশন যা করছে অন্যায় কাজ করছে। মোথাবাড়ি ও কালিয়াচকের ঘটনায় সন্দেহের গন্ধ পাচ্ছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রতিরক্ষা গবেষণায় এবার লগ্নি বাংলায়! কোথায় হবে ডিআরডিও প্রকল্প? বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘ওরা কে?’ জি৭ শুনেই ‘নাক সিঁটকালেন’ পুতিন! দিল্লি থেকে পশ্চিমি দুনিয়াকে বেনজির আক্রমণ
-
১৮ মাসের আগেই মৌনব্রত ভেঙে ‘প্রলয়’ রণবীর সিংয়ের, বড় খবর দিলেন ‘ধুরন্ধর’
-
‘সুপ্রিম’ ফরমানে শঙ্কিত ৯০ হাজার শিক্ষক! এসএসসি-পর্ষদের কাছে ‘টেট প্রশ্ন’ স্কুল শিক্ষাদপ্তরের
-
ইউক্রেন যুদ্ধে পুতিনকে সাফ বার্তা, হরমুজে ভারতীয় নাবিকের মৃত্যুতে ইরানকেও সমঝে দিলেন মোদি?
নিবেদিত


