শিল্প ও কর্মসংস্থানে বাংলাকে দেশের মধ্যে উপরের সারিতে নিয়ে যেতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্পপতিরা একসময় রাজ্যে বিনিয়োগের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। রাজ্যে পালাবদলে ফের শিল্পপতিরা বাংলায় ফিরে আসতে ইচ্ছাপ্রকাশ করছেন। এই অবস্থায় প্রতিরক্ষা গবেষণার জন্য বড় প্রকল্প বাংলায় গড়ে উঠবে। প্রতিরক্ষা গবেষণায় এবার লগ্নি বাংলায়! বঙ্গোপসাগরের তিরে সৈকত এলাকা জুনপুটে ডিআরডিও-কে জমি দেওয়া হবে। সেই কথা জানা গিয়েছে।
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও প্রতিরক্ষা গবেষণার কাজ করে। ওড়িশার হরিপুর উপকূল এলাকায় প্রতিরক্ষা গবেষণা সংস্থার কাজও হয়। এবার বাংলাতেও ডিআরডিও-কে কাজের জন্য জমি দেওয়া হচ্ছে। আজ, শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বড় বার্তা দিয়েছেন। পূর্ব মেদিনীপুরের কাঁথির কাছেই জুনপুটে জমি দেওয়া হবে বলে খবর। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “ডিআরডিও-র তরফে পূর্ব মেদিনীপুর উপকূলের জুনপুটে একটি বড় প্রকল্প করা হচ্ছে। আমি বিস্তারিতভাবে এই বিষয়ে পরে জানাব।”
আরও পড়ুন:
বাম আমলে কাঁথি মহকুমারই হরিপুরে সৈকতে পরমাণু বিদ্যুৎকেন্দ্র করার প্রস্তাব হয়েছিল। সেসময় তৃণমূল কংগ্রেসের তরফে প্রবল বিরোধিতা হয়েছিল। ওই পরিস্থিতিতে প্রস্তাবিত ওই পরমাণু বিদ্যুৎকেন্দ্র করা যায়নি। ২০১১ সালের রাজ্যে পালাবদলে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছিল। হরিপুরের কাছেই জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের কাজ হবে বলে জানা গিয়েছিল। সেই হিসেবে ডিআরডিও ‘ফ্লাইট ট্রায়াল’ পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছিল। সেই ট্রায়ালের সময়ে কেঁপে উঠেছিল এলাকা। আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। ওই কাজ চললে চাষাবাদ ও মৎস্য শিকারে সমস্যা হবে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছিল। শেষপর্যন্ত তৃণমূল ও স্থানীয়দের বাধায় ২০২৪ সালে সেই কাজ বন্ধ হয়ে যায়। রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে কাঁথির মানুষ। সেই জুনপুটেই ফের ডিআরডিওর প্রকল্পের কথা ঘোষণা করলেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি