Bangladesh

৫০০ টাকার তেল ভরতে ৩০ ঘণ্টা লাইনে! হরমুজ বন্ধে জ্বালানির জন্য হাহাকার বাংলাদেশে

যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যে ময়দানে নেমেছেন সে দেশের তারেক সরকার। মধ্যপ্রাচ্য ছাড়াও বিকল্প উৎস্য থেকে জ্বালানি আমদানির চেষ্টা চালানো হচ্ছে।

Advertisement
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬, ১৮:৩০

options
link
৫০০ টাকার তেল ভরতে ৩০ ঘণ্টা লাইনে! হরমুজ বন্ধে জ্বালানির জন্য হাহাকার বাংলাদেশে
তেল ভরতে বাংলাদেশের পাম্পে লম্বা লাইন।

আমেরিকা এবং ইজরায়েল যুদ্ধে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ বন্ধে একাধিক দেশের পাশাপাশি বাংলাদেশে এই সঙ্কট ভয়াবহ আকার নিয়েছে। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যে ময়দানে নেমেছেন সে দেশের তারেক সরকার। মধ্যপ্রাচ্য ছাড়াও বিকল্প উৎস্য থেকে জ্বালানি আমদানির চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, মাত্র ৫০০ টাকার জ্বালানি ভরতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। যা নিয়ে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে ওপার বাংলার মানুষকে।

Advertisement

সম্প্রতি বাংলাদেশের কমলাপুরের আশিক মতিঝিলের ফিলিং এবং এলপিজি স্টেশনে একেবারে গ্রাহকদের লম্বা লাইনের ছবি দেখা যায়। স্থানীয় এক যুবক সেখানে বাইকে তেল ভরতে গিয়ে প্রায় ২০ ঘণ্টা লাইনে দাঁড়ান। এরপর মাত্র ৫০০ টাকার জ্বালানি ভরতে পারেন। ওই যুবকের দাবি, আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিলাম। নিয়ে এসেছিলাম পর্যাপ্ত জল। তাঁর কথায়, লাইনে দাঁড়িয়ে থাকলে কোথাও কোনও কিছু করা যায় না, একটা ভোগান্তি তৈরি হয়। ওই যুবকের মতোই ওই ফিলিং স্টেশনে আরও এক চালক, তাঁর গাড়িতে তেল ভরতে আসেন। তাঁর সামনে প্রায় ৫০টি গাড়ির লাইন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় এক যুবক সেখানে বাইকে তেল ভরতে গিয়ে প্রায় ২০ ঘণ্টা লাইনে দাঁড়ান। এরপর মাত্র ৫০০ টাকার জ্বালানি ভরতে পারেন। ওই যুবকের দাবি, আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিলাম। নিয়ে এসেছিলাম পর্যাপ্ত জল। তাঁর কথায়, লাইনে দাঁড়িয়ে থাকলে কোথাও কোনও কিছু করা যায় না, একটা ভোগান্তি তৈরি হয়।

ওই ব্যক্তি জানান, শুক্রবার ভোর ৫টায় স্টিল ব্রিজের আগে লাইনে দাঁড়িয়ে ছিলাম। রাতেও গাড়িতে থেকেছি। দুপুর ২টো থেকে তেল দেওয়া শুরু হয়েছে। আশা করি আজকে পাবো। তিনি আরও বলেন, ‘কষ্টের কথা কী বলবো আর। গাড়িতে বসে খাওয়া-দাওয়া করেছি। টয়লেট করেছি মানুষের বাড়িতে অনুরোধ করে। ৩০ ঘণ্টা যাবত লাইনে দাঁড়িয়ে থাকে তেল নেওয়া ভোগান্তি ছাড়া আর কিছুই নয়। পর্যাপ্ত মজুত থাকার কথা শুধু গল্প ছাড়া আর কিছুই নয়।’

Advertisement

আরও এক ব্যক্তি জানান, শুক্রবার ভোর ৫টায় স্টিল ব্রিজের আগে লাইনে দাঁড়িয়ে ছিলাম। রাতেও গাড়িতে থেকেছি। দুপুর ২টো থেকে তেল দেওয়া শুরু হয়েছে। আশা করি আজকে পাবো। 

যদিও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছিলেন, ”দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে। বিভিন্ন উৎস থেকেও জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে সরকার। এপ্রিল ও মে মাসের জন্য দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। একই সঙ্গে জুন মাসের সম্ভাব্য চাহিদা মাথায় রেখে আগাম প্রস্তুতিও নেওয়া হচ্ছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।”

অপরদিকে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে, এহেন ঘোষণার পরেই শুক্রবার রাতে নোঙর তুলেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। কিন্তু কয়েকঘণ্টার মধ্যে পরিস্থিতি বদলে যায়। ইরানের বাহিনী জাহাজটিকে পারস্য উপসাগরেই ফেরত যাওয়ার নির্দেশ দেয় ইরানের বাহিনী। এরপরেই ওই জাহাজটি পারস্য উপসাগরের নিরাপদ আশ্রয়ে ফিরে যায়। এই পরিস্থিতিতে বাংলাদেশে জ্বালানি সঙ্কট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা। এই অবস্থায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা এবং সঠিক তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা তথা জামাতে ইসলামির আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে অসত্য তথ্য দেওয়া জাতির জন্য দুর্ভাগ্যের ও লজ্জার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.