Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Bangladesh

বাংলাদেশে হাম নিয়ে উদ্বেগ বাড়ছে, গোটা দেশে আরও ৯ শিশুর মৃত্যু, মোট মৃত শতাধিক

হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০৫ জন শিশু। তাদের মধ্যে ১৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

Advertisement
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৬:২৮

link
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৬:২৮

options
link
বাংলাদেশে হাম নিয়ে উদ্বেগ বাড়ছে, গোটা দেশে আরও ৯ শিশুর মৃত্যু, মোট মৃত শতাধিক zoom

বাংলাদেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। মঙ্গলবার পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। এর মধ্যে একজনের মৃত্যুর কারণ হাম বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রক। বাকি ৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে মোট ৩১ শিশুর মৃত্যু হল।

শিশু স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে মঙ্গলবার বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রক এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০৫ জন শিশু। তাদের মধ্যে ১৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে আরও ১৬৪ জন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এছাড়া গত ২৯ দিনে হামের উপসর্গ নিয়ে আসা ১৫ হাজার ৬৫৩ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৬৫২ জন। তাঁদের মধ্যে ২ হাজার ৮৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরেছে ৯ হাজার ৩০৪ জন।

বাংলাদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সময়মতো টিকা নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.