মেসি কাণ্ডে হাজিরা এড়াতে মরিয়া রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস! বিধাননগর দক্ষিণ থানা থেকে তলব করা হতেই আচমকা অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পুলিশ সূত্রের খবর, হাজিরা দেওয়ার জন্য দু’সপ্তাহের সময় চেয়ে নিয়েছেন অরূপ। তাতে আবার ক্ষুব্ধ মেসির ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত।
এই বিষয়ে আরও খবর
গত ১৭ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারা অর্থাৎ টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি, প্রতারণা ইত্যাদির অভিযোগ এনেছেন মেসির গোট টুরের আয়োজক শতদ্রু। তাঁর অভিযোগ, মেসি ইভেন্টের জন্য প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করেছেন প্রাক্তন মন্ত্রী। এর পাশাপাশি শতদ্রুর অভিযোগ, গা জোয়ারি করে, প্রভাব খাটিয়ে মেসির কাছাকাছি চলে এসেছিলেন তিনি। বিনা অনুমতিতে মেসির গায়ে হাতও দিয়েছিলেন।
সেই অভিযোগের ভিত্তিতে অরূপকে ৪ জুন অর্থাৎ আজ বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। তবে তার আগে বুধবার রাতেই বিধাননগর দক্ষিণ থানার সঙ্গে যোগাযোগ করেন প্রাক্তন মন্ত্রী। অরূপ জানান, তিনি অসুস্থ। তাই আগামী দু’সপ্তাহের মধ্যে হাজিরা দেওয়া সম্ভব নয়। তারপর সিদ্ধান্ত জানাবেন। বলে রাখা দরকার, এই মেসি বিভ্রাট কাণ্ডে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অরূপ। সেই আবেদন খারিজ হয়েছে। ফলে এই মুহূর্তে তাঁর হাতে কোনও রক্ষাকবচ নেই। এই মামলায় তাঁকে যে কোনও সময় গ্রেপ্তার করতে পারে পুলিশ।
অরূপের এই অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন মামলাকারী তথা মেসির গোট ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। সোশাল মিডিয়ায় তিনি বলেন, ‘সমন আসতেই হঠাৎ অসুস্থতা! কিন্তু একটা কথা মনে রাখুন—মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে হয়তো সময় কেনা যায়, বিচার থেকে পালানো যায় না। এতদিন সব ঠিক ছিল, সমন আসতেই শরীর খারাপ! কাকতালীয় ঘটনা হতে পারে, কিন্তু আইনের হাত থেকে পালানোর পথ নয়।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়
-
প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে, অস্বস্তির মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়
-
সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল যুবকের
-
পালাবদলে বাড়ছে শক্তি! আরএসএস শিক্ষক সংগঠনে একধাক্কায় ৩০ হাজার সদস্যবৃদ্ধি



