সুকুমার সরকার, ঢাকা: ভারতীয় ভিসার জন্য পাসপোর্ট জমা না রেখেই আবেদন করতে পারবেন বাংলাদেশের নাগরিকরা। ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক), বাংলাদেশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
ভিসা নীতির এই উদারীকরণ সংক্রান্ত নোটিশ আইভ্যাক, বাংলাদেশের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। আইভ্যাক জানিয়েছে, এখন পাসপোর্ট জমা না রেখেই ভারতীয় ভিসার জন্য আবেদন করা যাবে। মঙ্গলবার (১১ জুলাই) থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন করার সময় চাইলে পাসপোর্ট ফেরত নিয়ে নিতে পারবেন আবেদনকারী।
[আরও পড়ুন: নাগরিকদের তথ্য ফাঁসের নেপথ্যে ওয়েবসাইটের দুর্বলতা, দাবি বাংলাদেশের ২ মন্ত্রীর]
এই প্রসঙ্গে, ভারতীয় হাইকমিশন জানায়, যে আবেদনকারীরা তাঁদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালীন অন্য কাজে ব্যবহার করতে নিজের পাসপোর্ট ফেরত পেতে চান, তাঁদের জন্য এখন আইভ্যাকে (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের সাত দিন আগে আইভ্যাকে তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।
ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভ্যাক-এ তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাকে দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।
[আরও পড়ুন: বাঁচবে বাড়তি খরচ, নিজস্ব মুদ্রা ‘রুপি’তে ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করছে বাংলাদেশ]
সর্বশেষ খবর
-
মোদি-পুতিন-জিনপিংদের সঙ্গে নৈশভোজে শুভেন্দু! ব্রিকস সম্মেলনে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
-
ডোভাল চালেই কাটল জট, ৭ বছর পর দিল্লিতে জিনপিং, আম-ছালা দুই হারালেন তারেক!
-
খালি করতেই হবে ক্যামাক স্ট্রিটের অফিস! দমকলের নোটিসে কোনও হস্তক্ষেপই করল না হাই কোর্ট
-
জেনেরিক না ব্র্যান্ডেড, কোনটা? ওষুধ কেনার আগে জানুন চিকিৎসকের মত
-
যুবকের শরীরে জরায়ু, পেটের ভিতর অণ্ডকোষ! বন্ধ্যাত্ব পরীক্ষা করাতে গিয়ে মাথায় হাত চিকিৎসকের