Bangladesh

আরও মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশে পৌঁছলেন ভারতের বিদেশ সচিব শ্রিংলা

বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শ্রিংলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৭, ২০২১, ১৪:১৮

options
link
আরও মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশে পৌঁছলেন ভারতের বিদেশ সচিব শ্রিংলা

সুকুমার সরকার, ঢাকা: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে দু’দিনের বাংলাদেশ সফরে ঢাকা পৌঁছলেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশের (Bangladesh) বিদেশ সচিব মাসুদ বিন মোমেন।

Advertisement

[আরও পড়ুন: আমেরিকার গণতন্ত্র সম্মেলনে যোগ দিতে নারাজ বাংলাদেশ, ধন্যবাদ জানাল রাশিয়া]

জানা গিয়েছে, আজ ১২টা নাগাদ রাজধানী ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বৈঠকে বসেন দুই বন্ধু দেশের বিদেশ সচিব। দুই দেশের মধ্যে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করা-সহ একাধিক বিষয়এ আলোচনা হয়েছে দু’জনের মধ্যে বলে খবর। এছাড়া, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজই বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হর্ষবর্ধন শ্রিংলা। এছাড়া, বিকেলে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অনুষ্ঠানে অংশ নিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ১৫ ডিসেম্বর ঢাকায় আসবেন। ওই সফরের প্রস্তুতির অংশ হিসেবে ভারতের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করছেন।এই সফরের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে মত বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বাংলাদেশে চিনের প্রভাব বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন ভারত। কিন্তু শেখ হাসিনা ও মোদি সরকারের মধ্যে থাকা মজবুত সম্পর্কের জেরে আপাতত বেজিংয়ের উদ্দেশ্যপূরণ হচ্ছে না।     

Advertisement

ভারতের বিদেশমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মৈত্রী দিবস উদযাপনের এক দিন পর ভারতের বিদেশ সচিব বাংলাদেশ সফরের মধ্য দিয়ে সহযোগিতার ব্যাপকতর বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনার সুযোগ পাবেন। শ্রিংলার সফর ১৫ থেকে ১৭ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফরের প্রস্তুতিতে সহায়ক হবে। 

সম্প্রতি ‘ওমিক্রন’ (Omicron) সংক্রমণ রুখতে আফ্রিকার সাতটি দেশ-সহ বাংলাদেশ থেকে আসা যাত্রীদের জন্য বেশকিছু বিধিনিষেধ জারি করেছিল ভারত। তবে বন্ধু দেশের উদ্বেগের কথা মাথায় রেখে সেই তালিকা থকে বাংলাদেশের নাম বাদ দেয় নয়াদিল্লি।   

[আরও পড়ুন: বাংলাদেশের মাদ্রাসায় ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত শিক্ষকের যৌনাঙ্গ কাটল নির্যাতিত কিশোর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.