বাংলাদেশ

বাংলাদেশে হামলার ছক ইসলামিক স্টেটের, উদ্বেগ উসকে সতর্কবার্তা পুলিশের

জঙ্গিদের নিশানায় ভারতীয় দূতাবাস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২০, ১৮:০৬

options
link
বাংলাদেশে হামলার ছক ইসলামিক স্টেটের, উদ্বেগ উসকে সতর্কবার্তা পুলিশের
ফাইল ফটো

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশকে রক্তাক্ত করার ছক কষছে জঙ্গিরা। জেহাদিদের নিশানায় রয়েছে বিমানবন্দর, নিরাপত্তারক্ষীরা, বিদেশি দূতাবাস ও ধর্মীয় স্থান। এমনটাই সতর্কবার্তা দিয়েছে পুলিশ বিভাগ।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশে তুমুল গুলির লড়াই, খতম মাদক পচারকারী-সহ ৫ দুষ্কৃতী]

পুলিশ সূত্রে খবর, জুলাইয়ের ৩০ তারিখ ইদ উল-আধা উপলক্ষে বাংলাদেশে ‘বেঙ্গল উলায়াত’ ঘোষণার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আন্তর্জাতিক ও আঞ্চলিক ঘটনাপ্রবাহ অনুযায়ী, সাধারণত নাশকতা চালিয়ে উলায়াত ঘোষণা করা হয়। তাই আইএস জঙ্গিরা বাংলাদেশে বিস্ফোরণ বা হত্যাকাণ্ড-সহ বিভিন্ন নাশকতামূলক বা ধ্বংসাত্মক কার্যকলাপ ঘটাতে পারে। পুলিশের সন্ত্রাসদমন শাখার অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মহম্মদ মনিরুজ্জামান জানান, বেঙ্গল উলায়াত বলতে সংগঠনটির বাংলাদেশ শাখা বোঝানো হয়েছে। সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে এবং নিজেদের সদস্যদের উজ্জীবিত করতে বিভিন্ন সময়ে তারা এ ধরনের শাখা ঘোষণা করে থাকে। তাঁর মতে, পরবের মাসে হামলা চালানো অধিকতর পুণ্যের কাজ বলে মনে করে জঙ্গিরা। তাই এই মাসে সব সময়ই হামলার একটা আশঙ্কা থেকে যায়। মাসটি ঘিরে তাই সব সময়ই পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। জঙ্গি হামলা মোকাবিলায় সতর্ক অবস্থান নিতে ১৯ জুলাই পুলিশের সারা দেশের ইউনিট প্রধানদের সতর্ক থাকতে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশের সদর দপ্তর থেকে পাঠান চিঠিতে বলা হয়েছে, সকাল ৬টা থেকে ৮টা বা সন্ধ্যা ৭টা থেকে ১০টার মধ্যে হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে পুলিশ সদস্য, পুলিশের স্থাপনা ও যানবাহন, বিমানবন্দর, দূতাবাস, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত ও মায়ানমার বা এসব দেশের স্থাপনা ও ব্যক্তি এবং শিয়া ও আহমদিয়া মসজিদ, মাজারকেন্দ্রিক মসজিদ, মন্দির, চার্চ ও প্যাগোডাকে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, হামলাকারীর সম্ভাব্য বয়স হবে ১৫ থেকে ৩০ বছর। তাদের হাতিয়ার হতে পারে টাইম বোমা বা গ্রেনেড। ধারাল অস্ত্র যেমন ছুরি-চাপাতি দিয়েও হামলা চালাতে পারে জঙ্গিরা।

Advertisement

[আরও পড়ুন: জঙ্গি হওয়ার জন্যই ধর্ম বদলে বিয়ে করেছিল, ঢাকার আদালতে স্বীকারোক্তি প্রজ্ঞার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.