Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Protest in Pakistan University

ফি বৃদ্ধি, হয় না ক্লাস! পাক বিশ্ববিদ্যালয়ে তুলকালাম, পড়ুয়াদের বিক্ষোভের মাঝেই গুলি সেনা আধিকারিকের

প্রতিবাদীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ফি লাগামছাড়া। কিন্তু আদতে কোনও ক্লাসই হয় না। কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। এসব নিয়ে পড়ুয়াদের আন্দরে বহুদিন ধরেই চাপা ক্ষোভ ছিল। সোমবার তারই বিস্ফোরণ হয়। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। মুখে স্লোগান এবং প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ২১:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ২১:৫৯

options
link
ফি বৃদ্ধি, হয় না ক্লাস! পাক বিশ্ববিদ্যালয়ে তুলকালাম, পড়ুয়াদের বিক্ষোভের মাঝেই গুলি সেনা আধিকারিকের zoom
পাক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মাঝেই গুলি চালালেন সেনা আধিকারিক। ছবি: সংগৃহীত।
Advertisement

লাগামছাড়া ফি। হয় না ক্লাস। এরকমই একাধিক অভিযোগকে কেন্দ্র করেই বিক্ষোভে উত্তাল হল ইসলামাবাদের সারহাদ বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, উত্তেজনার মাঝেই গুলি চালালেন এক সেনা আধিকারিক।

প্রতিবাদীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ফি লাগামছাড়া। কিন্তু আদতে কোনও ক্লাসই হয় না। কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। এসব নিয়ে পড়ুয়াদের আন্দরে বহুদিন ধরেই চাপা ক্ষোভ ছিল। সোমবার তারই বিস্ফোরণ হয়। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। মুখে স্লোগান এবং প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের প্রধান ডঃ আইনা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু অভিযোগ, বিক্ষোভকারীরা তাঁর সঙ্গে আলোচনায় রাজি হননি। এরপরই আইনা তাঁর স্বামীকে ডেকে পাঠান। তিনি পাক সেনার এক আধিকারিক। ঘটনাস্থলে তিনি পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পড়ুয়াদের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন তিনি।

Advertisement

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, পড়ুয়াদের ছত্রভঙ্গ করতে ওই সেনা আধিকারিক বলপ্রয়োগ করছেন। এক পর্যায়ে তিনি বিক্ষোভকারীদের বেধড়ক মারধর শুরু করেন। কয়েকজনের জামার কলার ধরে টেনে-হিঁচড়ে সরিয়ে নিয়ে যান। তারপরই আচমকা পিস্তল বের করে শূন্যে গুলি ছোঁড়েন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.