যৌনতা থেকে অপরাধমূলক কনটেন্টের ছড়াছড়ি! এবার অনূর্ধ্ব-১৬-র কিশোর-কিশোরীদের সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারির পথে নিউজিল্যান্ড। সোমবার সে দেশের সংসদে একটি বিল পেশ করা হয়েছে। বিলটিতে অনূর্ধ্ব-১৬-র কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম, টিকটকের মতো প্ল্যাটফর্মগুলিকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
গত ডিসেম্বরে অনূর্ধ্ব-১৬-র কিশোর-কিশোরীদের জন্য সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া। এরপর সেই পথে হাঁটে ব্রিটেন, ফ্রান্স-সহ বহু দেশ। নিউজিল্যান্ডের প্রস্তাবিত বিল অনুযায়ী, মেটার মতো সংস্থাগুলি এই নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে তাদের আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন বলেন, “দেশের একটি প্রজন্মের যে ক্ষতি হচ্ছে, তা আমরা কোনওভাবেই মেনে নিতে পারি না। ১৩ থেকে ১৭ বছর বয়সি প্রতি তিনজন শিশুর মধ্যে একজন এখন প্রতিদিন অন্তত পাঁচ ঘণ্টা সমাজমাধ্যম ব্যবহার করে। সমাজমাধ্যমে ভরে গিয়েছে ক্ষতিকর কনটেন্ট। এগুলি দেখার ফলে শিশু-কিশোর-কিশোরীদের পারিবারিক জীবন, মানসিক স্বাস্থ্য, ঘুম এবং পড়াশোনার ক্ষতি হচ্ছে।”
আরও পড়ুন:
উল্লেখ্য, অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সমাজমাধ্যম ব্যবহার প্রথম নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া। গত বছরের ১০ ডিসেম্বর থেকেই কার্যকর হয়ে গিয়েছে আইন। কোনও প্রতিষ্ঠান এই আইন না মানলে সর্বোচ্চ ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হবে। ভারতীয় মুদ্রায় যা ৩০০ কোটি টাকারও বেশি। তবে এই জরিমানা কেবল সংস্থাগুলির জন্যই। কোনও নাবালক কিংবা তার অভিভাবককে শাস্তির মুখে পড়তে হবে না। টিকটক ও ইনস্টাগ্রামেও নিষেধাজ্ঞা রয়েছে। তবে ইউটিউব কিডসের মতো মাধ্যমকে ছাড় দেওয়া হয়েছে। আইন কার্যকর হওয়ার পর অস্ট্রেলিয়ায় শুরু হয় প্রতিবাদও।
সর্বশেষ খবর
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?