Bangladesh

জেন-জিকে ব্যবহার করে লাভের গুড় খাচ্ছে বৃদ্ধতন্ত্র! বাংলাদেশ ভোটে বেপাত্তা ‘বিপ্লবীরা’

হাসিনা পরবর্তী বাংলাদেশকে নেতৃত্ব দিতে প্রথম সারিতে যে দু'জন রয়েছেন তাঁদের কেউই জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করেননি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৮:৫৪

options
link
জেন-জিকে ব্যবহার করে লাভের গুড় খাচ্ছে বৃদ্ধতন্ত্র! বাংলাদেশ ভোটে বেপাত্তা ‘বিপ্লবীরা’
জুলাই বিপ্লব চলাকালীন বাংলাদেশ। ফাইল ছবি

‘কাজের সময় কাজি, কাজ ফুরোলে পাজি!’ নির্বাচনমুখী বাংলাদেশের বর্তমান ছবিটা কার্যত এমনই। শেখ হাসিনার সরকারকে উপড়ে ফেলতে রাজপথে সম্মুখ সমরে নেমেছিল সে দেশের যুবসমাজ বা জেন-জি। সোশাল মিডিয়ায় ভাষণ ছাড়া সেই আন্দোলনে টিকি দেখা যায়নি সে দেশের প্রবীণদের। তবে উদ্দেশ্য সফল হওয়ার পর ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে বাংলাদেশের। দেশের জাতীয় নির্বাচনে ‘বিপ্লবী’দের ব্রাত্য করে লাভের গুড় খাচ্ছে পুরোনো শক্তিগুলিই। এই ঘটনায় ওয়াকিবহাল মহলের মত, আসলে বাংলাদেশের যুবসমাজের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে পাকা মাথার দল।

Advertisement

স্বৈরাচারের অভিযোগ তুলে ২০২৪ সালের জুন মাসে রাজপথে নামেছিল বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ। সেই ‘গণ-অভ্যুত্থানে’ দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। হাসিনার বাসভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা চলে লুটপাট। এই দৃশ্য সাড়া ফেলে দেয় গোটা বিশ্বে। বাংলাদেশের পর নেপাল মাদাগাস্কার মেক্সিকোর মতো বহু দেশে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠে আন্দোলন পতন হয় সরকারের। তবে জেন-জির বিপ্লব প্রশংসা কুড়োলেও যুবসমাজের অর্জন কিন্তু ‘অশ্বডিম্ব’। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন। হাসিনা পরবর্তী বাংলাদেশকে নেতৃত্ব দিতে প্রথম সারিতে যে দু’জন রয়েছেন তাঁদের কেউই জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করেননি। এঁদের একজনের বয়স ৬০ বছর। যার পরিবার কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য চালিয়ে এসেছে। দ্বিতীয়জন ৬৭ বছরের ইসলামপন্থী নেতা। যার দল আবার নারীর ক্ষমতা একেবারেই পছন্দ করে না। এই নির্বাচনেও তাঁদের কোনও মহিলা প্রার্থী নেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দুই নেতার প্রথমজন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরে এসেছেন তিনি। সকলকে পিছনে ফেলে তাঁর দল বিএনপি এবারের নির্বাচনী দৌড়ে সবচেয়ে এগিয়ে। হাসিনার আমলে বিএনপির অস্তিত্ব থাকলেও এতদিন নিভু নিভু প্রদীপের মতোই দলটি টিকে ছিল বাংলাদেশে। আওয়ামি লিগ এবার না থাকায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেক এগিয়ে তারেক। দ্বিতীয় দল হল, অভ্যুত্থানের পর পড়ুয়াদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (NCP)। ডিসেম্বরের শেষের দিকে এই দল বাংলাদেশের কট্টর মৌলবাদী দল জামাতের জোট বাঁধে। এই ঘটনায় অবাক হন খোদ বিপ্লবীরা। এই দলের প্রধান ৬৭ বছরের আমির শফিকুর রহমান।

Advertisement

হাসিনার আমলে বিএনপির অস্তিত্ব থাকলেও এতদিন নিভু নিভু প্রদীপের মতোই দলটি টিকে ছিল বাংলাদেশে। আওয়ামি লিগ এবার না থাকায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেক এগিয়ে তারেক।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে রীতিমতো হতাশ জুলাই আন্দোলনের ‘বিপ্লবী’রা। তাঁদের অভিযোগ, জুলাই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। যুবসমাজ এক দুর্নীতিমুক্ত, সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিল। সেই সময় এইসব নেতাদের দেখা যায়নি। এখন তাঁরাই ক্ষমতার লোভে পঙ্গপালের ছুটে এসেছে। আর কিছু ‘বিপ্লবী’ বৃহত্তর উদ্দেশ্য ভুলে এইসব নেতাদের তাবেদারি করছে। এঁদের উদ্যোগেই এনসিপিকে হাইজ্যাক করেছে মৌলবাদীরা। এই ধর্মান্ধরা মহিলাদের সম্মান করে না, এরা দেশকে এগোনোর বদলে পিছিয়ে নিয়ে যাচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.