সুকুমার সরকার, ঢাকা: ফের পৈশাচিক ঘটনার সাক্ষী থাকল বাংলাদেশ। এবার এক ক্ষুধার্ত নাবালককে ভাত খাওয়ানোর নামে ডেকে নিয়ে ধর্ষণ করল এক বৃদ্ধ। নির্যাতিত কিশোরের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম আবুল কালাম ওরফে কালাম বকাউল (৬০)। বুধবার দুপুরে লাকসাম রেলওয়ে জংশন এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত আবুল কালাম লাকসাম রেলওয়ে জংশনের সিগন্যাল কর্মী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই দিন দুপুরে লাকসাম রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে মাদ্রাসার ওই পড়ুয়াকে হাঁটতে দেখে তার পাশে গিয়ে বসে আবুল কালাম ওরফে কালাম বকাউল। আলাপ চলাকালীন নির্যাতিত অভিযুক্তকে জানায় যে সে ক্ষুধার্ত। আবুল তাকে ভাত খাওয়ানোর কথা বলে তার ব্যক্তিগত কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেয়। ঘটনাটি দেখে ফেলায় স্থানীয় যুবকদের সন্দেহ হয়। কিছুক্ষণ পর ভুক্তভোগী নাবালকের চিৎকার শুনে তারা কালাম বকাউলের কক্ষ থেকে ওই নির্যাতিতকে উদ্ধার করেন। তারপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
নির্যাতিত কিশোর জানিয়েছে, সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে লাকসাম রেলওয়ে জংশনে নেমে পড়ে। কিছুক্ষণ পর অভিযুক্ত আবুল কালাম এসে ভাত খাওয়াবে বলে তাকে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত আবুল কালাম বকাউল ঘটনার পর গা ঢাকা দিয়েছে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমউদ্দিন জানান, এই ধরনের একটি ঘটনার কথা তিনি জানতে পেরেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: নুসরত হত্যা মামলায় বাংলাদেশের পুলিশ আধিকারিকের ৮ বছরের জেলের সাজা]
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর