Bangldesh

বাংলাদেশের রাষ্ট্রপতি পদে শপথ মির্জা ফখরুল, লাল গোলাপ তুলে দিলেন তারেক

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে একই অনুষ্ঠানে মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন তারেক রহমান, মন্ত্রী হলেন আরও ৪ জন।

সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৯:৪৪

options
link
বাংলাদেশের রাষ্ট্রপতি পদে শপথ মির্জা ফখরুল, লাল গোলাপ তুলে দিলেন তারেক
২১ আগস্ট, শুক্রবার ঢাকার বঙ্গভবনে শপথ বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগিরের, নিজস্ব ছবি

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন বিএনপির প্রাক্তন মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগির। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তাঁকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩৫ বছর পর, বৃহস্পতিবার সংসদ ভবনের সভাকক্ষে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদ পেয়েছেন মাত্র ৮৮ ভোট। গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন আওয়ামি লিগ আমলে নির্বাচিত মহম্মদ সাহাবুদ্দিন। তাঁর স্থলাভিষিক্ত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগির। এদিন তারেকের মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও ৪ জন। তাঁদের শপথ হলো আজ।

Advertisement
তারেকের মন্ত্রিসভার ৪ সদস্যের শপথগ্রহণ, ২১ আগস্ট, শুক্রবার ঢাকার বঙ্গভবনে। নিজস্ব ছবি

শুক্রবার স্থানীয় সময়ে সন্ধ্যা পৌনে আটটায় ঢাকায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগির শপথের পর নতুন চার মন্ত্রীকে শপথবাক্য পাঠ করানো হয়। মন্ত্রিত্বে এলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মহম্মদ শামিম কায়সার লিংকন। এছাড়া বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির। শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। অন্যদিকে, হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।নতুন সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দু’জনই এখন আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

Advertisement

রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবন এলাকা জুড়ে এদিন বিশেষ প্রস্তুতি ছিল। কোলাহলপূর্ণ গুলিস্তান ও বঙ্গভবন সংলগ্ন এলাকায় দেখা গিয়েছে ভিন্ন চিত্র। সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি বিভিন্ন স্থানে ডাইভারশন বসানো হয়েছে। দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। নিয়ন্ত্রিত করা হয়েছে যানবাহন চলাচলও। আশপাশের সড়ক ও ফুটপাতও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। গুলিস্তান থেকে বঙ্গভবনমুখী সড়কের ফুটপাত থেকে অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ায় এলাকাটি বেশ ফাঁকা। তবে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক ছিল।বঙ্গভবনের বাইরে থেকে শপথ অনুষ্ঠানের বড় আয়োজনের বিস্তারিত বোঝা না গেলেও ভিতরে জোরকদমে চলছিল প্রস্তুতি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.