বাংলাদেশের চুয়াডাঙায় সেনা-পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছিল এক বিএনপি নেতাকে। এর কিছুক্ষণ পরেই হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। পরিবারের অভিযোগ, বিএনপি নেতা শামসুজ্জামান ওরফে ডাবলুকে সেনা হেফাজতে অকথ্য অত্যাচার করা হয়েছিল। এর জেরেই মৃত্যু হয়েছে তাঁর। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে সেনা। সংসদীয় নির্বাচনের আগে সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুতে নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে পদ্মাপাড়ে।
আরও পড়ুন:
চুয়াডাঙ্গার জীবননগরে সেনা অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এই ঘটনার নিন্দা করেন। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চেয়েছেন তিনি। এই বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, “আমরা মনে করি, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয়।”
জীবননগরের বিএনপির সাধারণ সম্পাদকের স্ত্রী জেসমিন নাহারের অভিযোগ, ডাবলুকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। জেসমিন আরও বলেন, সেনাবাহিনী ডবলুকে তার ফার্মেসি থেকে নিয়ে গিয়ে হত্যা করেছে। উল্লেখ্য, এর আগে কারওয়ান বাজারেও এক তরুণ বিএনপি নেতাকে গুলি করা হয়েছিল। এছাড়াও আওয়ামি লিগ নেতা এবং বিখ্যাত গায়ক প্রলয় চাকী জেলে হেফাজতে থাকাকালীন মারা গিয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বামপন্থী ও ‘আরশোলা’দের মিছিলে পড়ুয়াদের ‘না’! বিতর্কে পড়ে পিছু হটল বিজয় সরকার
-
বেঁচে আছেন ইমরান! ‘সুপ্রিম’ নির্দেশের পরই বুশরা বিবি ও বোনের সঙ্গে সাক্ষাৎ কাপ্তানের
-
‘অনন্ত সিং’ জিতের ছবিকে হিন্দুত্ববাদী তোপ! চর্চার মাঝেই টলিউডের নীরবতা নিয়ে প্রশ্ন জীতুর
-
তারাপীঠ-নিউমার্কেটে অভিশপ্ত ৯! সূর্য-মঙ্গলের করাল দৃষ্টিতেই অগ্নিকাণ্ড? কী বলছে জ্যোতিষশাস্ত্র?
-
জিন্নার মারণব্যাধি গোপন রেখেছিলেন, পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন ২ ভারতীয় চিকিৎসক!