বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইদের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বার্তা, ‘মানবতার স্বার্থে একসঙ্গে কাজ করবে ভারত-বাংলাদেশ।’
আরও পড়ুন:
ইদের শুভেচ্ছা জানিয়ে তারেককে একটি চিঠি লিখেছেন মোদি। বৃহস্পতিবার বাংলাদেশের ভারতীয় দূতাবাসের তরফে সেটি শেয়ার করা হয়। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘এই পবিত্র উৎসবটি ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। সারা দেশে লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে এটি উদযাপন করেন।’ তিনি বলেন, “ইদ-উল-আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের প্রতীক, যা গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠানর জন্য অপরিহার্য।” মোদির কথায়, “ত্যাগ, সাংস্কৃতিক সাদৃশ্য এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পারস্পরিক আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করেই ভারত-বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে।”
বাংলাদেশ সরকারের সঙ্গে হাত হাত মিলিয়ে কাজ করারও ইচ্ছাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। চিঠিতে মোদি লিখেছেন, ‘মানবতার স্বার্থে, দু’দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ ভারত।’ তারেকের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনার পাশাপাশি বাংলাদেশের জনগণের আগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেছেন মোদি।
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!