সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ভ্যাটিকান সিটিতে ক্যাথলিক ধর্মগুরুর সঙ্গে কুশল বিনিময় করেন হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রচার সচিব ইহসানুল করিম জানান, এদিন সকালে ইটালির রাজধানী রোমের নিকটে অবস্থিত ভ্যাটিকান সিটি গিয়ে পোপের সঙ্গে সাক্ষাৎ করেন হাসিনা। সেখানে কিছু সময় কাটান তিনি এবং পোপের সঙ্গে কুশল বিনিময় করেন। এই সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনও সেখানে উপস্থিত ছিলেন। বিকেলে একটি ট্রেনে ইটালির মিলান নগরীর উদ্দেশে রওনা দেন শেখ হাসিনা। ইটালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে মঙ্গলবার বিকেলে চার দিনের সরকারি সফরে ইতালি পৌঁছান প্রধানমন্ত্রী।
সদ্য, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্থায়ী প্রত্যর্পণের জন্য ইটালি-সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত (EU) দেশগুলির সাহায্য চেয়েছেন শেখ হাসিনা। একইসঙ্গে রোহিঙ্গা ইস্যুতে সমর্থনের জন্য EU-কে ধন্যবাদও জানিয়েছেন তিনি। বুধবার বাংলাদেশ এবং ইটালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। ইটালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন রোমের পালাজো চিগিতে এই বৈঠক হয়।
ওই বৈঠকের পর হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, দুই প্রধানমন্ত্রী উভয় দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। উভয়েই রোহিঙ্গা সমস্যার বিষয়ে গত ২৩ জানুয়ারি আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানান। জিউসেপ কোঁতে ইটালির পক্ষ থেকে রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। শেষ হাসিনাকে সুপার হিউম্যান বলে প্রশংসাও করেন।
[আরও পড়ুন: কর্মীদের মাইনে না মেটানোর অভিযোগ, ফের ১৭টি মামলা নোবেলজয়ী ইউনুসের বিরুদ্ধে]
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর