Shakib Al Hasan

শাকিবের বাড়িতে পড়ল বোমা, হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণা করতেই হামলা

বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের বাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। লাগাতার ইট-পাথর ছোড়া হয়েছে বাড়ি লক্ষ্য করে। ভেঙে দেওয়া হয়েছে দরজা-জানলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ০৮:৪৭

options
link
শাকিবের বাড়িতে পড়ল বোমা, হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণা করতেই হামলা

দীর্ঘ ২ বছর ধরে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। দেশত্যাগের দুই বছর পূর্তির দিনে মুজিবকন্যা হুঙ্কার দেন, ডিসেম্বরেই ফিরবেন বাংলাদেশে। এই ঘোষণার পরই বোমা পড়ল বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারের বাড়িতে। জানা গিয়েছে, দিল্লিতে হাসিনার অনুষ্ঠানস শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই শাকিব আল হাসানের বাড়িতে বোমা ছোড়া হয়েছে। ভাইরাল হয়েছে সেই হামলার ভিডিও।

Advertisement

বুধবার একটি অনুষ্ঠানে ভারচুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেখানে ছিলেন শাকিবও। অনুষ্ঠান শেষ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পেট্রল বোমা। মাগুর টাউনের কেশাম্বর এলাকায় ওই বাড়িটি শাকিবের পৈতৃক ভিটে। বোমা ছোড়ার পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের বাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। লাগাতার ইট-পাথর ছোড়া হয়েছে বাড়ি লক্ষ্য করে। ভেঙে দেওয়া হয়েছে দরজা-জানলা। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের স্থানীয় সময় রাত পৌনে ৯টা নাগাদ এই হামলা হয়।

Advertisement

আওয়ামি লিগের তরফে এই হামলা নিয়ে বিবৃতি জারি করা হয়েছে। তাদের অভিযোগ, ‘বিএনপি, জামাত এবং এনসিপি কার্যত ভয় দেখিয়েছিল সংবাদমাধ্যমগুলিকে, যেন হাসিনার বক্তব্যের সম্প্রচার না হয়। তারপরেই বাংলাদেশ ক্রিকেটের আইকন শাকিবের বাড়িতে পেট্রল বোমা হামলা। এই আক্রমণ থেকেই বোঝা যায়, আওয়ামি লিগ কর্মীদের উপর কীভাবে অত্যাচার চলছে।’ পুলিশের তরফে জানা গিয়েছে, হামলায় কোনও হতাহতের খবর নেই। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও অজানা। আপাতত শাকিবের বাড়িতে মোতায়েন হয়েছে কড়া নিরাপত্তা।

Advertisement

২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামি লিগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন শাকিব। তবে আটমাসের মধ্যেই শেখ হাসিনা সরকারের পতন। বাংলাদেশের সর্বকালের অন্য়তম সেরা ক্রিকেটারের বিরুদ্ধে দায়ের হয় খুনের মামলা। দু’বছর ধরে দেশে ফিরতে পারেননি তিনি। দেশের মাটিতে খেলে ক্রিকেটকে বিদায় জানানোর স্বপ্নও পূরণ হয়নি। এবার হামলা হল তাঁর পৈতৃক ভিটেতে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.