ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর ও তাঁর মায়ের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম সন্দীপ সাউ। সূত্রের খবর তিনি যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি। ভবানীপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে শনিবার আলিপুর আদালতে হাজির করে। অভিযোগ, গত ৬ আগস্ট রাতে ঘটনাটি ঘটেছিল। এক বিজেপিকর্মীকে মারধর করে গালিগালাজও করা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীর মায়ের শ্লীলতাহানির অভিযোগও দায়ের হয়েছিল। এহেন অভিযোগের তদন্তে নেমে গেপ্তার ওই তৃণমূল নেতা।
শনিবার ওই ব্যক্তিকে আদালতে তোলা হলে ধৃত ব্যক্তির তরফের আইনজীবী দায়ের ভট্টাচার্য বলেন, ধৃত ব্যক্তি মানসিক রোগী। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে। সরকারি কৌসুলি সৌরীন ঘোষাল পুলিশ হেফাজতের আবেদন করে বলেন, মারধরের ফলে বিজেপি কর্মীর বাঁ চোখে আঘাত লেগেছে। তদন্ত দরকার। আদালত ধৃত ব্যক্তিকে ১০ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন:
এক বিজেপি কর্মীর উপর হামলা ও তাঁর মায়ের শ্লীলতাহানি ও দুর্ব্যবহারের অভিযোগ ওঠে ভবানীপুরে। আর সেই ঘটনার পর পুলিশ দ্রুত তৎপর হয়ে ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত তথা তৃণমূলের প্রাক্তন যুবনেতাকে গ্রেপ্তার করে (TMC Leader Arrested)। ভবানীপুর থানার ওসি সৌমিত্র বসুর নেতৃত্বাধীন পুলিশের একটি টিম অভিযুক্ত সন্দীপ সাউকে গ্রেপ্তার করে। অভিযুক্ত সন্দীপ দক্ষিণ ৭৩ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলে জানা গিয়েছে। ওই বিজেপি কর্মী ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগে জানান, অভিযুক্ত সন্দীপ সাউ হঠাৎই তাঁর উপর চড়াও হন ও তাঁকে নৃশংসভাবে মারধর করেন। আক্রান্ত ব্যক্তির মা তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে অভিযুক্ত তাঁকেও মারধর ও শ্লীলতাহানি করে। অভিযোগ পাওয়ার পর ভবানীপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়। ওসি সৌমিত্র বসুর নেতৃত্বে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। ঘটনার প্রকৃত কারণ ও সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানতে ধৃত তৃণমূল নেতাকে জেরা করা হয়।
সর্বশেষ খবর
-
পয়া জাপানে জোড়া রুপো, এশিয়াডে অবশেষে পদক জিতে চানু বললেন, ‘অলিম্পিকের চেয়ে কম নয়’
-
‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বিতর্কে আয়ুষ্মান খুরানা! কী সাফাই অভিনেতার?
-
স্পেশাল ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ময়নাগুড়ির শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
-
এবার ভারত মহাসাগরে ছড়াবে ইরান যুদ্ধের আগুন! ‘নতুন ফ্রন্টে’র হুমকি খামেনেইয়ের উপদেষ্টার
-
‘অন্তর্বর্তী জামিন দিচ্ছি, নির্বাচনে অংশ নিক’, নন্দীগ্রামের কং প্রার্থী মিলনকে নিয়ে পর্যবেক্ষণ হাই কোর্টের