Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Shantiniketan

বাইশে শ্রাবণই ইতিহাসের পুনরুদ্ধার! পর্যটকদের জন্য খুলে গেল শান্তিনিকেতন গৃহের দ্বার

এখন থেকে আশ্রম এলাকা-সহ এই গৃহ ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা৷ তবে বেশ কিছু নিয়ম শৃঙ্খলা মেনেই পর্যটকদের প্রবেশাধিকার দেওয়া হবে৷

দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৮:৪৫

link
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৮:৪৫

options
link
বাইশে শ্রাবণই ইতিহাসের পুনরুদ্ধার! পর্যটকদের জন্য খুলে গেল শান্তিনিকেতন গৃহের দ্বার zoom
ফাইল ছবি।
Advertisement

বাইশে শ্রাবণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হল প্রাচীন ঐতিহ্যবাহী ‘শান্তিনিকেতন গৃহ’। যার নামানুসারেই এই বিস্তীর্ণ এলাকার নামকরণ হয়। রায়পুরের জমিদার প্রতাপ নারায়ণ সিংহের দলিল থেকে জানা যায়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার আগে থেকেই এই গৃহ ছিল। তথ্য বলছে, উপাসনা গৃহ প্রতিষ্ঠার আগে এই শান্তিনিকেতন গৃহেই ব্রহ্ম উপাসনা হত। ১৮৯৫ সাল থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সপরিবারে এই গৃহে বসবাসও করতেন। এবার সেটাই খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য।

আজ থেকে দুই দশক আগে পর্যটকদের জন্য একবার খোলা হয়েছিল এই গৃহ৷ পরবর্তীতে নিরাপত্তার কথা মাথায় রেখে প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষকে৷

বিষণ্ণ শ্রাবণে এদিন শান্তিনিকেতনে রবীন্দ্রস্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রবীর কুমার ঘোষ, কর্মসূচিব বিকাশ মুখোপাধ্যায়, জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ-সহ বিভিন্ন বিভাগের আধিকারিক ও পড়ুয়ারা। অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রাক্তনী এবং প্রবীণ আশ্রমিকেরা। গৌরপ্রাঙ্গনে বৈতালিক দিয়ে শুরু হয় শ্রদ্ধার্ঘ্যের পর্ব। এরপর উপাসনা গৃহে বিশেষ উপাসনা, উদয়ন বাড়িতে কবির আসনে পুষ্পার্ঘ্য নিবেদন, বৃক্ষরোপণ ও স্মরণানুষ্ঠানের মাধ্যমে চলে রবীন্দ্রস্মরণ। অনুষ্ঠান শেষে বিশ্বভারতী উপাচার্য প্রবীর কুমার ঘোষের ঘোষণা, আজ পর্যটকদের জন্য খুলে দেওয়া হল ঐতিহ্যবাহী এই ‘শান্তিনিকেতন গৃহ।’ 

Advertisement

এর ফলে এখন থেকে আশ্রম এলাকা-সহ এই গৃহ ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা৷ তবে বেশ কিছু নিয়ম শৃঙ্খলা মেনেই পর্যটকদের প্রবেশাধিকার দেওয়া হবে৷ আজ থেকে দুই দশক আগে পর্যটকদের জন্য একবার খোলা হয়েছিল এই গৃহ৷ পরবর্তীতে নিরাপত্তার কথা মাথায় রেখে প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষকে৷ এবার থেকে রবীন্দ্রভবন সংগ্রহশালার দেখার টিকিট কাটলেই ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা৷

ফাইল ছবি।

বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ বলেন, “গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা, আদর্শের সঙ্গে যাতে সকলে পরিচিত হতে পারেন তারজন্য শান্তিনিকেতন গৃহ খুলে দেওয়া হল৷ আগামীতে সংস্কার করে গুরুদেবের ৫ টি বাড়িও দেখার সুযোগ করে দেওয়া হবে। তবে তা কবে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.