গত কয়েকদিন আগেই তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামূল ইসলাম রাজার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ে। যা নিয়ে পুরসভায় শুরু হয়েছে অচলবস্তা। এরমধ্যেই ইনজামূল ইসলাম রাজার সমাজমাধ্যমে একটি পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তৃণমূল নেতা তাঁর সমাজমাধ্যমে রাহুল গান্ধীর একাধিক ছবি পোস্ট করেছেন। এরপরই শুরু হয়েছে জোর চর্চা, তাহলে কি চেয়ারম্যান তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন? এই প্রশ্নই এখন ঘুরছে মুর্শিদাবাদের রাজনৈতিক অলিন্দে।
সামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি তাসিরুদ্দিন আহমেদের কটাক্ষ, “তৃণমূলের ঘরে ভাঙন ধরেছে। মানুষ বিকল্প খুঁজছে। সময় কথা বলবে।”
আরও পড়ুন:
পুরসভা সূত্রে খবর, ২১ জন কাউন্সিলরের মধ্যে ১৩ জন সদস্য সম্প্রতি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা করেছেন সামশেরগঞ্জ ব্লক প্রশাসনের কাছে। অনাস্থার কারণ হিসেবে “একনায়কতন্ত্র ও দুর্নীতি”র অভিযোগ আনা হয়। ঠিক এর পরেই চেয়ারম্যানের অফিসিয়াল ফেসবুক পেজ ‘মহম্মদ ইনজামুল ইসলাম রাজা’ থেকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর কয়েকটি ভিডিও এবং ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা রয়েছে `রাহুল গান্ধী। এই পোস্টের পরই জল্পনা আরও জোরালো হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, অনাস্থার চাপে কোণঠাসা হয়ে চেয়ারম্যান কৌশলগতভাবে কংগ্রেসের দিকে ঝুঁকছেন! যদিও এ বিষয়ে চেয়ারম্যান ইনজামুল ইসলাম-রাজা কোনও মন্তব্য করতে রাজি হননি। দলবদল জল্পনা নিয়ে একেবারে স্পিকটি নট রয়েছে তৃণমূল নেতা।

অন্যদিকে তৃণমূলের মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের দাবি, “এটি সম্পূর্ণ ব্যক্তিগত পোস্ট। দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। অনাস্থা একটি ষড়যন্ত্র।” অন্যদিকে সামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি তাসিরুদ্দিন আহমেদের কটাক্ষ, “তৃণমূলের ঘরে ভাঙন ধরেছে। মানুষ বিকল্প খুঁজছে। সময় কথা বলবে।” অর্থাৎ ইনজামুল ইসলাম রাজার দলবদলের জল্পনার বিষয়টি জিইয়েই রেখেছেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। এহেন পরিস্থিতিতে রাহুল গান্ধীর ছবি পোস্টকে কেন্দ্র করে ধুলিয়ান পুরসভার রাজনীতি এখন সরগরম।
সর্বশেষ খবর
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী
-
পুজোর মুখে পাথরশিল্পে ‘লাল সংকেত’! বন্ধের মুখে ১৯৩ ক্রাশার
-
সাতসকালেই কলকাতার একাধিক জায়গায় ইডির হানা, বড় কোনও আর্থিক তছরুপের খোঁজ?
-
মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের বিশেষ আমন্ত্রণ, পুজোর আগে ফের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী!