মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে দেখা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি। মঙ্গলবার ঝটিকা সফরে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একাধিক কর্মসূচি ছিল তাঁর। ব্যস্ত সিডিউলের ফাঁকেই বিমল গুরুং এবং রোশন গিরিদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, আগামী ৭ অক্টোবর দার্জিলিংয়ের লেবংয়ে মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান রয়েছে। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন পাহাড়ের দুই নেতা। ফলে পুজোর আগে ফের একবার পাহাড় সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী।
গত জুলাই মাসের শেষের দিকে কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি দীর্ঘ বৈঠক করেন। সেখানে ৭ অক্টোবর মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে মৌখিকভাবে আমন্ত্রণ জানান মোর্চা নেতৃত্ব।
আরও পড়ুন:
মঙ্গলবার কোচবিহারে প্রশাসনিক সভা সেরে জলপাইগুড়ির নাগরাকাটায় মূর্তি নদীর উপর নব নির্মিত সেতুর উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী। কপ্টারে চালসার টিয়াবনের হেলিপ্যাডে নামেন তিনি। সেখানেই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন বিমল ও রোশন। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। এমনকী বিমল গুরুংকে মুখ্যমন্ত্রীর খুব কাছে গিয়ে কিছু বলতেও শোনা যায়। তবে কি বিষয়ে কথা হয়েছে তা জানা যায়নি। তবে জানা গিয়েছে, মোর্চার প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান বিমল এবং রোশনরা। সন্ধ্যায় কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, “মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমার ইচ্ছা আছে থাকার।”

গত জুলাই মাসের শেষের দিকে কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি দীর্ঘ বৈঠক করেন। সেখানে ৭ অক্টোবর মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে মৌখিকভাবে আমন্ত্রণ জানান মোর্চা নেতৃত্ব। মঙ্গলবার চালসার টিয়াবনে মুখ্যমন্ত্রীর হাতে কার্ড তুলে দেন বিমল ও রোশন। পরে বিমল জানান, তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী সেই দিন পাহাড় সফরে যাওয়ার এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন। দার্জিলিংয়ের পবিত্র ভূমিতে তাঁকে স্বাগত জানানো হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাড়ি থেকে এক পা বেরতে দেননি স্বামী! ৮ মাস পর উদ্ধার করল পুলিশ
-
ক্লান্তিকর খবরের ভিড়ে হস্তিশাবকের বাঁচার গল্প যেন রূপকথা!
-
লক্ষ্য দ্রুত ভোটারের নাম নথিভুক্তকরণ, ট্রাইবুনালের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের, হবে ডিজিটাল শুনানি!
-
কেন্দ্রের অনুদানে কেনা যন্ত্রপাতি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘গায়েব’! কড়া শাস্তির নিদান স্বাস্থ্য দপ্তরের
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!