Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Swastha Bhaban

কেন্দ্রের অনুদানে কেনা যন্ত্রপাতি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘গায়েব’! কড়া শাস্তির নিদান স্বাস্থ্য দপ্তরের

পঞ্চাদশ অর্থ কমিশনের দেওয়া স্বাস্থ্য অনুদানে কেনা এই সমস্ত সামগ্রী। পশ্চিমবঙ্গে তার পরিমাণ ছিল প্রায় ৮২৯ কোটি টাকা।

অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১২:১৭

link
অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১২:১৭

options
link
কেন্দ্রের অনুদানে কেনা যন্ত্রপাতি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘গায়েব’! কড়া শাস্তির নিদান স্বাস্থ্য দপ্তরের zoom
ফাইল ছবি।
Advertisement

উন্নতমানের পরিকাঠামোর তৈরির লক্ষ্যে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হয়েছিল একাধিক সামগ্রী। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, বেশ কিছু জায়গা থেকেই কম্পিউটার থেকে আনুষাঙ্গিক যন্ত্রপাতি, যেমন ব্যাটারি, ওয়্যার বক্স সহ একাধিক সরঞ্জাম গায়েব! পঞ্চাদশ অর্থ কমিশনের দেওয়া স্বাস্থ্য অনুদানে কেনা এই সমস্ত সামগ্রী। পশ্চিমবঙ্গে তার পরিমাণ ছিল প্রায় ৮২৯ কোটি টাকা। সেই টাকায় কেনা যন্ত্রপাতি উধাওয়ের অভিযোগ উঠতেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি স্বাস্থ্য দপ্তরের।

স্বাস্থ্য ভবনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, সরঞ্জাম উধাওয়ের ঘটনায় এফআর দায়ের করতে হবে। গাফিলতি প্রমাণ হলে কর্মীদের বেতন থেকে সরঞ্জামের অর্থ কেটে নেও স্বাস্থ্য ভবনের তরফে সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে কড়া পদক্ষেপের নির্দেশিকা পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবন থেকে। সেই নির্দেশিকায় উল্লেখ, এখনও পর্যন্ত ৬৪টি স্বাস্থ্যকেন্দ্র থেকে বিভিন্ন সামগ্রী উধাও হওয়ার খবর মিলেছে। তার মধ্যে ৫০টি উপ-কেন্দ্র, ১৩টি ব্লক প্রাথমিক হেল্‌থ ইউনিট এবং একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। স্বাস্থ‌্য দপ্তর নয়া নির্দেশিকায় জানিয়েছে, বাঁকুড়া, হাওড়া, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, উত্তর দিনাজপুর, বসিরহাট স্বাস্থ্য জেলা, পূর্ব বর্ধমান জেলা মিলিয়ে ৬৪টি স্বাস্থ্য কেন্দ্র সামগ্রী চুরি হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
উধাও হওয়া সরঞ্জাম নিয়ে স্বাস্থ্য দপ্তরের জারি করা নির্দেশিকা।

স্বাস্থ্য দপ্তরের নির্দেশ, চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া যন্ত্রপাতির বিষয়ে স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে হবে। সেই এফআইআরের কপি সহ বিস্তারিত রিপোর্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মাধ্যে স্বাস্থ্য দপ্তরে পাঠাতে হবে। যন্ত্রপাতি হেফাজতে রাখার দায়িত্ব সংশ্লিষ্ট যে চিকিৎসক, নার্স বা আধিকারিকের ছিল, তদন্তে তাঁর ব্যর্থতা প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.