ক্রীড়াজীবনে মোটামুটি সব ইভেন্টেই পদক জিতেছেন। অধরা ছিল এশিয়ান গেমস (Asian Games)। অবশেষে সেই আক্ষেপ দূর হল মীরাবাই চানুর। জাপানে এশিয়াডে রুপো জিতলেন মণিপুরের ভারোত্তোলক। ২৮ বছর পর এই ইভেন্টে পদক এল ভারতের ঝুলিতে। তবে সোনার সুযোগ হাতছাড়া হল।
৪৯ কেজি বিভাগে নেমে চানু মোট ১৯৮ কেজি ওজন তোলেন। স্ন্যাচ রাউন্ডে কার্যত অপ্রতিরোধ্য ছিলেন। কার্যত হাসিমুখে ৮৩ কেজি, ৮৫ কেজি ও ৮৭ কেজি ওজন তুলে নেন। এই রাউন্ড শেষ করেন তৃতীয় হয়ে। আশা করা গিয়েছিল ক্লিন অ্যান্ড জার্কে বাজি মারবেন চানু। কিন্তু সেই আশা পুরোপুরি পূরণ হল না। প্রথম চেষ্টায় ১০৭ কেজি ওজন তোলেন। এরপর তোলেন ১১১ কেজি। তাতে রৌপ্যপদক নিশ্চিত হয়ে যায়। এই ইভেন্টে ভারতের শেষ পদক এসেছিল ১৯৮৮ সালে। কর্ণম মালেশ্বরী রুপো জিতেছিলেন।
আরও পড়ুন:
এবার সোনা জিতলেন উত্তর কোরিয়ার রি সং গাম। তিনি এশিয়াডে সোনাজয়ের হ্যাটট্রিক করলেন। অন্যদিকে চানু দীর্ঘ কেরিয়ারে সব ইভেন্টেই পদকজয় করলেন। ধারাবাহিকতার আরেক নাম চানু! কিছুদিন আগে গ্লাসগোয় ৪৮ কেজি বিভাগে সোনা জিতে ইতিহাস লেখেন। অলিম্পিকে রুপো জয়ী এই তারকার ঝুলিতে টানা তিনটি কমনওয়েলথের সোনার পদক। এখানেই শেষ নয়। অলিম্পিকে রুপো, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা-সহ মোট ১৫টি পদক জিতেছেন ৩২ বছর বয়সি অ্যাথলিট।
Mirabai Chanu nails all her three Snatch attempts, successfully lifting 83kg, 85kg and 87kg in a perfect start to her Asian Games campaign! 🔥
Watch the 20th Asian Games Aichi-Nagoya LIVE on Sony Sports Network TV channels & Sony LIV.#SonySportsNetwork #SonyLIV #AsianGames… pic.twitter.com/E1DnrjOhuB
— Sony Sports Network (@SonySportsNetwk) September 23, 2026
গোটা দিনে কোনও সোনা এল না ভারতের ঝুলিতে। তবে পুরুষদের ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ জিতেছে। সেমিতে চিনের কাছে হেরেছেন তাঁরা। অন্যদিকে বাংলাদেশকে ৪৮-২৪ ব্যবধানে দুরমুশ করে ব্রোঞ্জ নিশ্চিত করেছে ভারতের পুরুষ কবাডি দল। উশুতে ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন রোশিবিনা দেবী। হতাশ করলেন লক্ষ্য সেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চুলের ব্যবসায় চাপে বাংলা, বাজার দখলে এগিয়ে পড়শি দেশ
-
নিউটাউনে আদানিদের ২ হাজার শয্যার হাসপাতাল, ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর
-
অসাংবিধানিক! সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ, আদালতে ধাক্কা ট্রাম্পের
-
দিলীপের মুখে জ্যোতি বসুর প্রশংসা! বললেন, ‘অন্তর্দ্বন্দ্বেই সিপিএম শেষ’
-
সহকারীদের সুযোগ দিতে চান, আজ শিল্ডে ইস্টবেঙ্গল বেঞ্চে থাকবেন না হাবাস, খেলবেন বিদেশিরা?