Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Vansh Bedi

ভুয়ো অভিযোগে ফাঁসানো হচ্ছে! গড়াপেটা কাণ্ডে আইনি ব্যবস্থার হুমকি সিএসকে’র তরুণ তুর্কির

গড়াপেটার অভিযোগে ফের তোলপাড় ভারতীয় ক্রিকেট। আইপিএলে চেন্নাই সুপার কিংসের ঘটনাবলি ফের আতসকাচের তলায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৭:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৭:০৭

options
link
ভুয়ো অভিযোগে ফাঁসানো হচ্ছে! গড়াপেটা কাণ্ডে আইনি ব্যবস্থার হুমকি সিএসকে’র তরুণ তুর্কির zoom
বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বংশ বেদী। ফাইল ছবি
Advertisement

গড়াপেটার অভিযোগে ফের তোলপাড় ভারতীয় ক্রিকেট। আইপিএলে চেন্নাই সুপার কিংসের ঘটনাবলি ফের আতসকাচের তলায়। আঙুল উঠছে দিল্লির এক তরুণ ক্রিকেটারের দিকে। অবশেষে মুখ খুললেন সেই ক্রিকেটার বংশ বেদী (Vansh Bedi)। তাঁর সাফ বক্তব্য, এই কাণ্ডের সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন। ভুয়ো খবর রটানোর জন্য এবার তিনি আইনি রাস্তায় হাঁটছেন।

এক প্রাক্তন রনজি খেলোয়াড়ের বিরুদ্ধে স্টিং অপারেশন চালাতে গিয়ে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, ওই খেলোয়াড় রচিত ভাটিয়ার কাছে সিএসকের প্রথম একাদশের তথ্য থাকত ম্যাচের বহু আগে থেকেই। জুয়াড়িদের কাছে সেই তথ্য বিক্রি করতেন তিনি। ভাটিয়ার ইঙ্গিত, বংশ বেদী নামে এক তরুণ ক্রিকেটার দলের গোপন তথ্য ফাঁস করেছেন। এখনও পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি ঠিকই। তবে ভারতীয় ক্রিকেটে তোলপাড় পড়ে গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইনস্টাগ্রামে বংশ লিখেছেন, ‘আমি স্পষ্ট জানাচ্ছি, স্টিং অপারেশনে প্রাক্তন রনজি ক্রিকেটার রচিত ভাটিয়া যে ব্যক্তির কথা বলেছেন, আমি সেই ব্যক্তি নই। সিএসকে-র একজন খেলোয়াড়কে নিয়ে ফিক্সিং সংক্রান্ত কার্যকলাপের সঙ্গে আমি কোনওভাবে যুক্ত নই। এই অভিযোগের সঙ্গে আমাকে যুক্ত করার চেষ্টা অপমানজনক। আমি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন। যাঁরা আমার নাম প্রচার করেছে, আমি তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করব। সবাইকে অনুরোধ করব, এই ধরনের প্রচারের ফাঁদে পা না দিতে।’

রচিত বলেছেন, টসের অনেক আগেই তাঁর হাতে চলে আসত সিএসকের টিম লিস্ট। প্রত্যেক টিম লিস্ট পিছু ৬০ লক্ষ টাকা দরও হাঁকতেন তিনি। রচিত জানিয়েছেন, ২০২৫ আইপিএলের পাঁচটি ম্যাচের টিমলিস্ট এভাবেই বিক্রি করেছেন। এরপর ম্যাচপিছু ১ কোটি টাকা ধার্য করেছিলেন ২০২৬ আইপিএলে। কিন্তু সিএসকে স্কোয়াডে তাঁর ‘চর’ সুযোগ পাননি আইপিএলে। তাই আর গড়াপেটা করতে পারেননি। আর বংশ বেদী চোটের কারণে ২০২৬ আইপিএল খেলতে পারেননি, তবে দিল্লির লিগে খেলেছেন। রচিত আরও জানান, তাঁর ‘চর’ খেলতে নামেন দিল্লি প্রিমিয়ার লিগে। সেখানেই চুটিয়ে গড়াপেটার ব্যবসা চালিয়েছেন রচিত। সেই কারণেই বংশের উপর সন্দেহ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.